চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেপ্লেক্স মাতাতে আসছে হলিউডের দুই ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

আসছে ৯ নভেম্বর (শুক্রবার) স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে হলিউডের সাড়া জাগানো দুই সিনেমা। সিনেমা দু’টি হলো ‘বোহেমিয়ান রাপসোডি’ এবং ‘দ্য নাটক্র্যাকার অ্যান্ড দ্য ফোর রিয়ামস’।

প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড কুইনের ভোকাল প্রয়াত ফ্রেডি মার্কারির জীবনী নিয়ে নির্মিত হয়েছে ‘বোহেমিয়ান রাপসোডি’। ব্যান্ড দলটির জনপ্রিয় গান ‘বোহেমিয়ান রাপসোডি’ অনুসারে সিনেমাটির নাম রাখা হয়েছে। এটি পরিচালনা করেছেন ব্রায়ান সিঙ্গার।

অন্যদিকে আর্নেস্ট হফম্যানের ছোটগল্প ‘দ্য নাটক্র্যাকার অ্যান্ড দ্য মাউস কিং’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘দ্য নাটক্র্যাকার অ্যান্ড দ্য ফোর রিয়ামস’ সিনেমা। এটি পরিচালনা করেছেন সুইডিশ পরিচালক লারস হালস্টর্ম এবং ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার’ খ্যাত মার্কিন পরিচালক জো জনস্টন।

সত্তরের দশকে যুক্তরাজ্যে ‘কুইন’ নামে ব্যান্ড দল গড়ে ওঠে। পরবর্তীতে তুমুল জনপ্রিয়তা লাভ করে। সাড়া জাগানো এই ব্যান্ডের অসংখ্য ভক্ত রয়েছে। সেই কুইন ব্যান্ডের জনপ্রিয় ভোকাল ছিলেন ফ্রেডি মার্কারি। ১৯৯১ সালে মাত্র পঁয়তাল্লিশ বছর বয়সে এইডসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। কুইন ব্যান্ডের এই খ্যাতিমান শিল্পীর জীবনী নিয়ে নির্মিত হয়েছে ‘বোহেমিয়ান রাপসোডি’। লন্ডনের কোনো এক গলির ব্যান্ড থেকে কুইন হয়ে ওঠার গল্পই চলচ্চিত্রটির পটভূমি।  ফ্রেডি মার্কারি ও কুইন ব্যান্ডের প্রথম পনের বছরের বিস্তারিত বিবরণ, সেই সঙ্গে তার শৈশব-কৈশোরের কিছু ঘটনাও উঠে আসবে।  এতে তার চরিত্রে অভিনয় করেছেন রামি মালেক।

সম্প্রতি শিল্পী-কুশলীদের উপস্থিতিতে লন্ডনে অনুষ্ঠিত হয় ‘বোহেমিয়ান রাপসোডি’ সিনেমার বিশেষ প্রদর্শনী। সিনেমাটি দেখার পর ফ্রেডির চরিত্রে অভিনয় করা রামি মালিকের প্রশংসা করছেন সবাই।  মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চলচ্চিত্র বোদ্ধারা। বিখ্যাত সিনেমা রিভিউ সাইট রটেন টমেটোতে সিনেমাটির রেটিং পড়েছে ৫৪ শতাংশ।

অন্যদিকে আর্নেস্ট হফম্যানের ছোটগল্প ‘দ্য নাটক্র্যাকার অ্যান্ড দ্য মাউস কিং’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘দ্য নাটক্র্যাকার অ্যান্ড দ্য ফোর রিয়ামস’। পরিচালনা করেছেন সুইডিশ পরিচালক লারস হালস্টর্ম এবং ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জারস’খ্যাত মার্কিন পরিচালক জো জনস্টন।

রূপকথার গল্পকে সিনেমার পর্দায় আনার ক্ষেত্রে জুড়ি নেই ডিজনির। এবার তারা পর্দায় নিয়ে আসছে জার্মান লেখক আর্নেস্ট হফম্যানের ছোটগল্প ‘দ্য নাটক্র্যাকার অ্যান্ড দ্য মাউস কিং’। গল্পটি অবলম্বনে নির্মিত ছবির নাম দেয়া হয়েছে ‘দ্য নাটক্র্যাকার অ্যান্ড দ্য ফোর রিয়ামস’। ছবির গল্প আবর্তিত হয়েছে ক্লারা নামের এক কিশোরীকে ঘিরে। মায়ের উপহারের বাক্সটি খুলতে তার প্রয়োজন একটি চাবির। সেই চাবির সন্ধানে তাকে জড়িয়ে পড়তে হয় অদ্ভুত এক রহস্যে। যে গল্পে রয়েছে আরও তিনটি সাদৃশ্য জগৎ, জীবিত কিছু পুতুল, বুদ্ধিমান এক ইঁদুরের দল এবং সেই জগতের অদ্ভুতুড়ে বাসিন্দারা। তারকাবহুল এ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ম্যাকেঞ্জি ফয়। এ ছাড়া দেখা যাবে কিরা নাইটলি, রিচার্ড ই গ্রান্ট, হেলেন মিলেন, মরগান ফ্রিম্যানের মতো অভিনয়শিল্পীদের।

ট্যাগ: বোহেমিয়ান রাপসোডিলিড বিনোদনস্টার সিনেপ্লেক্সহলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনে উইঘুর শিবিরে নিরাপত্তা ব্যয় বাড়ছে কেন?

পরবর্তী

নিম্নকক্ষে ডেমোক্র্যাটদের জয়, ট্রাম্পের এখন কী হবে?

পরবর্তী
যুক্তরাষ্ট্র-মধ্যবর্তী নির্বাচন-মার্কিন প্রেসিডেন্ট-নিম্নকক্ষে ডেমোক্র্যাটদের বিজয়

নিম্নকক্ষে ডেমোক্র্যাটদের জয়, ট্রাম্পের এখন কী হবে?

এক ওভারে ৪৩ রানের রেকর্ডে এক বাংলাদেশির স্বস্তি

সর্বশেষ

এশিয়া কাপের আগে চোটের হানা বাংলাদেশ দলে

আগস্ট ২৫, ২০২৬

কার্সের ঘটনায় ক্ষুব্ধ রুট, ‘বারবার বোকামি করছে সতীর্থরা’

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT