চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেপ্লেক্সে আসছে রকের ‘স্কাইস্ক্র্যাপার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৮
বিনোদন
A A

‘দ্য রক’ খ্যাত তারকা ডোয়াইন জনসনের ভক্তদের জন্য সুখবর। আবারও আসছে তার নতুন ছবি, যার নাম ‘স্কাইস্ক্র্যাপার’। জানা গেছে, আগামী ২০ জুলাই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলের স্টার সিনেপ্লেক্সে।

‘দ্য রক’ মানেই দুঃসাহসিক আর দুর্ধর্ষ অ্যাকশন। বরাবরের মত তার এবারের ছবিটিও অ্যাকশনধর্মী। আর দর্শকরা যে তার কাছ থেকে এমন কিছু দেখার প্রত্যাশায় থাকেন তার প্রমাণ মিলেছে ছবিটির ট্রেলার প্রকাশের পর। রক ভক্তদের মধ্যে রীতিমত হৈ চৈ পড়ে যায় এটি প্রকাশের পর। এতে রককে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন ২৪০ তলার ওপর থেকে লাফিয়ে পড়তে দেখা যায়। এছাড়াও সমুহ বিপদ থেকে নিজেকে এবং পরিবারকে বাঁচাতে ভয়ংকর কিছু জায়গা থেকে লাফিয়ে পড়তে দেখা যায় তাঁকে।

ছবিতে রক সাবেক এফবিআই এজেন্ট উইল ফোর্ডের চরিত্রে অভিনয় করেন। যিনি চীনে বহুতল ভবনের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত থাকেন। সমালোচকদের দাবি, ছবিটি কিছুটা ডাই হার্ড এবং মিশন ইম্পসিবল এর মতো করে নির্মিত হয়েছে।

ছবিটি পরিচালনা করেছেন রওসন মার্শাল থারবার। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডোয়াইন জনসন। এ ছাড়াও অভিনয় করেছেন নেভ ক্যাম্পবেল, চিন হান, রোল্যান্ড মেরার, পাবলো শেরিবের, বায়রন মান, হান্না কুইলভান এবং নোয়া টেলর। ২০১৭ সালের সেপ্টেম্বরে ছবিটির কাজ শুরু হয়। ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলাম্বিয়া, কানাডার বিভিন্ন স্থানে এর শুটিং হয়।

এদিকে হলিউডের বেশকিছু পত্রিকার সাক্ষাৎকারে রক বলেন, ‘‘দর্শকদের জন্য দারুণ কিছু অপেক্ষা করছে। অবিশ্বাস্য কিছু কাজ হয়েছে ‘স্কাইস্ক্র্যাপার’-এ। আশা করছি, প্রত্যাশার চেয়ে বেশি কিছু পাবেন আপনারা।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোয়াইন জনসনদ্য রকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT