চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেট গঠন নিয়ে হাইকোর্টের রায়ের পর ঢাবি কী করবে

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
১০:৫৬ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৭
শিক্ষা
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে’ আগামী ছয় মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আদালত যে নির্দেশ দিয়েছে সে অনুযায়ী এখনই কোন উদ্যোগ গ্রহণ করছে না কর্তৃপক্ষ।

পুর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পরই পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ঢাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান।

রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন না করেই ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট কর্তৃক নির্বাচিত তিন সদস্যের প্যানেল এবং এ নির্বাচনের জন্য ডাকা বিশেষ সভাকে অবৈধ ঘোষণা করে গত মঙ্গলবার রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ের প্রতিক্রিয়ায় এখনই কিছু বলতে চান না সাময়িকভাবে নিয়োগ পাওয়া উপাচার্য।

এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: আদালতের পূর্ণাঙ্গ রায় এখনও আমাদের হাতে এসে পৌঁছেনি। রায় হাতে পাওয়ার পর তা পুরোপুরি পড়তে হবে। এরপর আদালতের রায় ও পর্যবেক্ষণের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আইনি কাঠামোর মধ্য থেকেই আমাদের করণীয় ঠিক করবো।

এ বিষয়ে হাইকোর্টের দেওয়া রুলের নিষ্পত্তি করে মঙ্গলবার রায় দেন বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে হাই কোর্টে এ বিষয়ে শুনানি করেন কামরুল হক সিদ্দিকী। আর রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

এর আগে আপিল বিভাগ সিনেটে মনোনীত ওই তিন সদস্যের প্যানেল নিয়ে পরবর্তী কার্যক্রম স্থগিত করে হাইকোর্টে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছিল। আর রুল নিষ্পত্তির আগ পর্যন্ত তখনকার উপাচার্যই বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব পালন করে যাবেন বলে সেই আদেশে জানানো হয়।

Reneta

কিন্তু রুল নিষ্পত্তি হওয়ার আগেই ১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশের ১১ (২) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্যানেলের বাইরে থেকে অধ্যাপক মো. আখতারুজ্জামানকে উপাচার্যের দায়িত্ব দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চলচ্চিত্রকে এগিয়ে নেয়ার যুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলাম: নিপুণ

পরবর্তী

হোটেলে জার্সি ফেলে মাঠে আসা খেলোয়াড়ও আছে বাংলাদেশে

পরবর্তী
বাংলাদেশের হকির খেলোয়াড়রা মাঠে জার্সি ফেলে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হোটেলে জার্সি ফেলে মাঠে আসা খেলোয়াড়ও আছে বাংলাদেশে

ফেসবুক

ফেসবুকে লগইন করা যাচ্ছে, তবে...

সর্বশেষ

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

জুলাই ১৯, ২০২৬

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT