চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনিয়র শিল্পীদের নিয়ে সারা পৃথিবী ছবি করে, আমরা করি না: আনোয়ারুল কাদির খোকন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৮
তারকাকথন, বিনোদন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে গতকাল স্থানীয় সময় বিকাল পাঁচটায় অনুষ্ঠিত হয়েছে ৯০তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান। অস্কারের আসর শেষ হওয়ার পর দুটি ছবি দেখে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা ও প্রযোজক আনোয়ারুল কাদির খোকন।

‘এবারের অস্কার পাওয়া ছবি, দা শেপ অব ওয়াটার’ আর ‘ডার্কেষ্ট আওয়ার’ এর ট্রেলার দেখলাম। একটা ব্যাপার,সিনিয়র শিল্পীদের নিয়ে সারা পৃথিবী ছবি করে, আমরা করি না। কুয়োর ব্যাঙের অবস্থা আর কি। আমিও।

আমার ব্যক্তিগত ধারনা, আমরা যে সব ছবি করছি তার পাশাপাশি সিনিয়র আর্টিস্টদের নিয়ে ছবি করা এখন খুব দরকার। আলমগীর ভাই, পারভেজ ভাই, ফারুক ভাই, ওয়াসিম ভাই, কাঞ্চন ভাই, রুবেল ভাই, অমিত, রিয়াজ, ফেরদৌস, সানি, সুচরিতা আপা মৌসুমী সহ যাদের পাওয়া যায়, তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাল্টিকাস্ট জাতীয় ছবি বছরে ৫/৭ টা কাজ করা উচিৎ। এদের সাথে নতুন ছেলেমেয়ে থাকলো। এতে অনেক লাভ। প্রথমত জেনারেশান গ্যাপটা হয় না। তারপর জুনিয়র শিল্পীরা বড়দের কাছ থেকে অনেক অনেক কিছু শিখতে পারে।

Banglabid

জেনারেশন গ্যাপ। খুব গুরুত্বপূর্ণ কথা। দর্শক পুরোনো হয়। কথার কথা বলছি, পুরোনো দর্শক তো পরী, মাহী বা জায়েদদের ছবি দেখতে হলে যায় না। কিন্তু তারা যদি দেখে এদের সাথে পোস্টারে ফারুক ভাই, পারভেজ ভাই, সুচরিতা আপারা আছে তাহলে ছবি দেখার আগ্রহ বেড়ে যাবে। বয়স্ক দর্শকরা হলে যাবে। ভাববে আমাদের সময়ের শিল্পীরাও তো আছে। আর নিঃসন্দেহে বলা যায় বিগ কাস্টিং এর গল্প ভাল হতে বাধ্য।

অস্কার পাওয়া ছবি দেখতে দেখতে মাল্টিকাস্ট ছবির কথা মনে হলো। মুম্বাইতে যখন অমিতাভের ছবি একের পর এক ফ্লপ করা শুরু করেছিল, তখন প্রযোজক-পরিচালক ভেবে চিন্তে মাল্টিকাস্ট ছবি শুরু করেছিল। আবার ছবি হিট হওয়া শুরু করে।

আমরাও ওদের নকল শুরু করেছিলাম। আমাদের ‘ সুমন রাজন মোহন – বন্ধু আমরা তিনজন’ একটা হিট ছবির হিট গান। ওটাও মুম্বাইের মাল্টিকাস্ট ছবির নকল। এখন নকলটা বাদ দিয়ে মাল্টিকাস্ট খুব দরকার।’আনোয়ারুল কাদির খোকন

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শফিক রেহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পরবর্তী

মিয়ানমারে জাতিগত নিধন অব্যাহত: জাতিসংঘ

পরবর্তী

মিয়ানমারে জাতিগত নিধন অব্যাহত: জাতিসংঘ

তিনি বেঁচে থাকবেন আমাদের শিল্পে এবং চেতনায়

সর্বশেষ

মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে বিটিআরসি

আগস্ট ১৯, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন নিয়ে ডুলি, ‘অবশ্যই আশিয়ান কাপ খেলতে চাই’

আগস্ট ১৯, ২০২৬

সালমানের মায়ের কণ্ঠে বিস্ফোরক অভিযোগ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আগস্ট ১৯, ২০২৬
জনপ্রশাসন মন্ত্রণালয় লোগো বাংলাদেশের সরকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন জেলার ডিসি প্রত্যাহার

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT