চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটি নির্বাচনে মাঠে থাকবে প্রশাসন ক্যাডারের ১৫ কর্মকর্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৭ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
সিটি

ফাইল ফটো

আগামী ৩০ জানুয়ারিতে অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালনার জন্য বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫ জন কর্মকর্তাকে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত প্রেষণে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

এসব কর্মকর্তাদেরকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ শাখা-২ থেকে আজ রোববার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ন্যস্তকৃত কর্মকর্তারা মোবাইল কোর্ট আইন-২০০৯’র ৫ ধারা অনুযায়ি তফসিলে বর্ণিত আইনের আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

প্রেষণে ন্যাস্তকৃত কর্মকর্তারা হলেন, ঢাকাস্থ বিজি প্রেসের সিনিয়র সহকারি পরিচালক মো: মুশফিকুর রহমান (১৬৪৯৮), রাজধানী উন্নয়ন কতৃপক্ষের উপপরিচালক মো: হুমায়ুন কবীর (১৬৫০৩), ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মোহাম্মদ শরিফুল ইসলাম (১৬৫০৭), ঢাকাস্থ রপ্তানী উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক মোহাম্মদ সাইফুল কবীর (১৬৫৪৬), রেলওয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব এস এম গোলাম কিবরিয়া (১৬৫৯৪), বাংলাদেশ কম্পিটিশন কমিশনের উপ-পরিচালক আনোয়ার-উল-হালিম (১৬৬০৩), বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের ব্যবস্থাপক আজগর আলী (১৬৬২৪), ঢাকাস্থ কপি রাইট অফিসের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ রায়হানুল হারুন (১৬৬৭২), মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ আলমগীর হোসেন (১৬৭০২), বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মো: জাহিদুল ইসলাম (১৬৭১৬), জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব শাহরিয়ার আর-কবীর সিদ্দিকী (১৬৭৭১), সেতু বিভাগের সিনিয়র সহকারি সচিব শরীফুল ইসলাম (১৬৮২৪), জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারি সচিব শরিফুল আলম তানভীর (১৭০৭২), প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক যাদব সরকার (১৭১৭২) ও বাংলাদেশ শিশু একাডেমীর সহকারি পরিচালক অভিজিৎ বসাক।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয়তার নিরীখে তার অধিক্ষেত্রে যোগদানকৃত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব বন্টন করবেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষদিন ৯ জানুয়ারি।

Reneta

দুই সিটি নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে। সেদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইভিএমঢাকা সিটি নির্বাচনমেয়র
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT