চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ন ১৯, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আদালত
A A
বেবি কেয়ার-ব্রেস্ট ফিডিং কর্নার

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অমান্য করে আইন বিভাগে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় বেসরকারি সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সিটি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শাহ-ই- আলম আদালতের তলবে বুধবার সুপ্রিম কোর্টে হাজির হলে তার উপস্থিতিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালত তার আদেশে বলেছেন: ‘জরিমানার ওই অর্থ বাংলাদেশ বার কাউন্সিলের অনুকূলে জমা দিতে হবে। এবং জমার সেই রশিদ দেখানো সাপেক্ষে সিটি ইউনিভার্সিটির ২৫ শিক্ষার্থী আগামী ২৮ ফেব্রুয়ারি বার কাউন্সিল পরীক্ষায় অংশ নেওয়া সুযোগ পাবে। তবে জরিমানার অর্থ কোনোভাবেই শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে এই অর্থ দিতে হবে।’

আজ আদালতে বার কাউন্সিলের পক্ষে ছিলেন আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান। আর শিক্ষার্থীদের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন।

এর আগে সিটি ইউনিভার্সিটির ২৫ শিক্ষার্থীর করা রিটে গত ২৪ অক্টোবর হাইকোর্ট আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য নিবন্ধন ও ফরম পূরণের সুযোগ দিতে বার কাউন্সিলকে নির্দেশ দেন এবং রুল জারি করেন। এরপর হাইকোর্টের সে আদেশের বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে আবেদন করে। সে আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ সিটি ইউনিভার্সিটির উপাচার্যকে বুধবার আদালতে আসতে বলেন।

সে অনুযায়ী সিটি ইউনিভার্সিটির উপাচার্য আজ আদালতে হাজির হন এবং তার বক্তব্য শোনার পর আদালত আদেশ দেন।

Reneta

সম্প্রতি আরো কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এরকম জরিমানার আদেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউজিসিজরিমানা
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT