প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেড সিটিসেলের বিলুপ্তি সংক্রান্ত আবেদনের শুনানি ৪ সেপ্টেম্বর ঠিক করেছেন হাইকোর্ট। বিটিআরসির আইনজীবী জানিয়েছেন তাদের পাওনা ৪’শ ৭৭ কোটি টাকা যাতে প্রথমেই পান সে বিষয়টি আদালতকে জানিয়েছেন তারা। আর সিটিসেলের আইনজীবী বলেছেন শিগগিরই শেয়ার বিক্রির টাকা এলে শোধ করা হবে দেনা, তখন সিটিসেল বিলুপ্ত ঘোষণার প্রয়োজন হবে না।
২০১৫ সালের ২৬ জুলাই চায়না ডেভেলপমেন্ট ব্যাংক তাদের পাওনা ৩২ মিলিয়ন ডলার আদায়ের জন্য প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেড সিটিসেলের বিলুপ্তি চেয়ে হাইকোর্টের কোম্পানি বেঞ্চে আবেদন করে। শুনানির জন্য তালিকায় আসার পর বিটিআরসি এই মামলায় পক্ষভুক্ত হয় এবং কেন তারা এই মামলায় যুক্ত হয়েছেন সে বিষয়টি আদালতকে ব্যাখ্যা করেন তারা।
সিটিসেলের পক্ষের আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান মামলার বিষয়ে ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি জানিয়েছেন কোম্পানির শেয়ার হোল্ডারগণ তাদের শেয়ার বিদেশীদের কাছে বিক্রির জন্য ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন। ওই অর্থ আসলে সকলের দেনা শোধ করা হবে। তখন সিটিসেল বিলুপ্তি ঘোষণার প্রয়োজন হবে না। তবে সরকারের দায় দেনা কত তা ঠিক করবেন আদালত এ নিয়ে কোম্পানি বেঞ্চের কাছে সিটিসেলের আবেদন সম্পর্কে জানান বিটিআরসির আইনজীবী।
সিটিসেলের আইনজীবী জানিয়েছেন, আগামী ৭ দিনের মধ্যে অপারেটর পবির্তনের বিষয়টি এখন এই মামলার সাথে সম্পর্কিত নয়। তবে কোম্পানি আইনের বিধান মতে কোম্পানি অবলুপ্ত করার বিষয়ে মামলা হলে যাবতীয় প্রক্রিয়া কোম্পানি আদালতের এখতিয়ারে পরে।








