চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিজার করে সন্তানের জন্ম ঠেকাতে ব্রাজিলে নতুন আইন

জামিল আক্তারজামিল আক্তার
৭:১২ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০১৫
অন্যান্য, স্বাস্থ্য
A A

সিজার করার আগে গর্ভবতী মায়েদেরকে সিজারের ঝুঁকি সম্পর্কে অবহিত করে বন্ড সই নেওয়ার বাধ্যবাধ্যকতা জারি করেছে ব্রাজিল। কারণ ডাক্তাররা মাঝে মধ্যে অহেতুক সিজার করার প্ররোচণা দেয় বলে গর্ভবতী নারীদের অভিযোগ আছে।

এক পরিসংখ্যানে উঠে এসেছে দেশটির বেসরকারি হাসপাতালগুলোতে ৮৫ শতাংশ গর্ভবতী মহিলাই সিজারের মাধ্যমে সন্তান জন্ম দিয়ে থাকেন। সরকারি হাসপাতালে এই হার ৪৫ শতাংশ।

আইনটি করা হয়েছে মূলতঃ অহেতুক সিজার ঠেকাতে এবং গর্ভবতী নারীদেরকে স্বাভাবিকভাবে সন্তান প্রসব করতে উৎসাহিত করতে। নতুন এই আইনে সিজার করার আগে গর্ভবতী মায়েদেরকে সিজারের ঝুঁকি সম্পর্কে অবহিত করে বন্ড সই নিতে হবে।

এখন থেকে গর্ভবতী মায়েদের সর্বশেষ তথ্য নিয়ে ডাক্তারদেরকে রেকর্ড অনুসরণ করতে হবে ব্রাজিলে। গর্ভবতী নারীদেরকে মেডিকেল চেকআপের সব তথ্য সংরক্ষণ করতে হবে। যদি হাসপাতাল পরিবর্তন করে তবে তা পরবর্তী ডাক্তারকে জানাতে হবে।

ব্রাজিলে কেনো সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে প্রায় সবাই সিজারের আশ্রয় নিতে বাধ্য হয় তার কারণ অনুসন্ধানে বেরিয়ে এসছে নানা তথ্য। বিশেজ্ঞদের মতে, হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণে বেডের অভাবে একজন মাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। আবার অনেকে ভাবে স্বাভাবিকভাবে সন্তান জন্মদান থেকে সিজার করলেই উটকো ঝামেলা হয় না।

অনেক মহিলা আবার এই ধারণা পোষণ করে যে তাদের গ্ল্যামার ধরে রাখতে হলে স্বাভাবিক জন্মদানের চেয়ে সিজার করলে ফিগার আগের মত থাকবে। স্বাভাবিক পদ্ধতিতে সন্তান জন্মদানকে আদিম এবং অসভ্য ভাবার লোকেরও অভাব নেই ব্রাজিলে।

Reneta

ব্রাজিলের মেয়েরা এটাও ভাবে যে, স্বাভাবিকভাবে সন্তান জন্মদান একটি কুৎসিৎ এবং অসুবিধাজনক বিষয়। আর এই মানসিকতা থেকেই সব ব্রাজিলিয়ানকে বের করে আনার জন্য চেষ্টা করছে ব্রাজিল সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রজনন স্বাস্থ্যব্রাজিল
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT