নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাথে ঐতিহাসিক বৈঠক উপলক্ষে সিঙ্গাপুর পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১২ জুন বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কানাডায় জি-সেভেন সম্মেলন শেষ করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হন ডোনাল্ড ট্রাম্প।
এর আগে প্রেসিডেন্ট কিম সিঙ্গাপুরে যান। স্থানীয় সময় রোববার দুপুর পৌনে ৩টার দিকে তিনি সিঙ্গাপুরের চ্যাঙ্গি বিমানবন্দরে পৌঁছান।
কিম আসলে ব্যক্তিগত উড়োজাহাজে সিঙ্গাপুরে গেছেন নাকি এয়ার চায়নার একটি ফ্লাইটে, তা নিয়ে এর আগে রহস্য তৈরি হয়েছিল।
সিএনএন জানায়, এয়ার চায়না ৭৪৭ নামের একটি জাম্বো জেট উড়োজাহাজ চ্যাঙ্গিতে অবতরণ করার কিছুক্ষণ পরই বিমানবন্দর থেকে একটি রাষ্ট্রীয় গাড়িবহর বেরিয়ে যেতে দেখা যায়।
১২ জুনের বৈঠকটি হবে নর্থ কোরীয় কোনো নেতার সঙ্গে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম বৈঠক।







