চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গাপুরে সংকটাপন্ন সুবীর নন্দী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৯ অপরাহ্ন ০৫, মে ২০১৯
বিনোদন
A A

৩০ এপ্রিল থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দেশের কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দী। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন, গত দুই দিনের মধ্যে দুইবার হার্ট অ্যাটাক হয়েছে তার। এমনকি রবিবার তার হার্টে পরানো হয়েছে চারটি স্ট্যান্ট।

সুবীর নন্দীর শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানিয়ে রবিবার রাতে চ্যানেল আই অনলাইনের সাথে কথা বলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি জানান, এই মুহূর্তে ভাল নেই সুবীর নন্দী। এখনো তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সকালে তার হার্টে চারটি রিং পরানো হয়েছে। তার অবস্থার খুব একটা পরিবর্তন হচ্ছে না। সিঙ্গাপুরের ডাক্তারদের সাথে কথা বলে এমনটাই জানতে পেরেছি।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সামন্ত লাল।

রবিবার রাতে সুবীর নন্দীর শারীরিক অবস্থার কথা জানিয়ে তার জামাতা রাজেশ চ্যানেল আই অনলাইনকে বলেন, সকালে হার্টে স্ট্যান্ট পরানোর পর এখন পর্যন্ত কোনো রেসপন্স করেননি তিনি। বলা যায়, তাঁর অবস্থা ক্রিটিক্যাল।

রাজেশ আরো বলেন, সিঙ্গাপুরের হাসপাতাল থেকে বিকাল ৫ টার পর আর কোনো আপডেট পাওয়া যায় না। কারণ ৫ টার পর পেশেন্টের সাথে আর কাউকে থাকার অনুমতি দেয়া হয় না, তাই বিকেলের পর কোনো আপডেটও আমরা জানি না। সোমবার সকাল ১০টার পর উনার আপডেট জানাতে পারবো।

Reneta

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকাকালীন গত ৩০ এপ্রিল সুবীর নন্দীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয় । দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন তিনি।

১২ এপ্রিল পরিবারের সবাই মিলে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যান। সেখানে একটি অনুষ্ঠান ছিল। ১৪ এপ্রিল ঢাকায় ফেরার ট্রেনে ওঠার জন্য বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে আসেন তারা। ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ভাগ্যক্রমে সেখানে একজন চিকিৎসক থাকায় তার পরামর্শে সুবীর নন্দীকে নিয়ে তাঁরা ঢাকার বিমানবন্দর স্টেশনে নেমে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত ১১টার দিকে তাঁকে দ্রুত সিএমএইচে নিয়ে যাওয়া হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: রাজেশলিড বিনোদনসংগীতশিল্পীসিঙ্গাপুরসুবীর নন্দী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT