চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
মাতৃভাষা

সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।

কর্মসূচির অংশ হিসেবে ২১ ফেব্রুয়ারি সকালে হাইকমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান সিঙ্গাপুরের বাংলাদেশে কমিউনিটি ও বিভিন্ন বাংলাদেশি সংঠনের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। এরপর হাইকমিশন প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন হাইকমিশনার, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণী ও পেশার প্রবাসী বাংলাদেশিরা।

কর্মসূচীর পরবর্তী অংশে দিবসটি উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানমালার পরবর্তী পর্বে হাইকমিশন মিলনায়তনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা বিশ্বে ভাষা বৈচিত্র্য ও নৃতাত্ত্বিক পরিচিতি তুলে ধরার একটি উপলক্ষে পরিণত হয়েছে। ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি আরো বলেন, ১৯৫২ ভাষা আন্দোলন ছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রথম সোপান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসমাতৃভাষা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভাষা আন্দোলন যে শিক্ষা দেয় আমাদের

পরবর্তী

ভাষা আন্দোলনে নারীরা ছিলেন পুরুষের অগ্রভাগে

পরবর্তী

ভাষা আন্দোলনে নারীরা ছিলেন পুরুষের অগ্রভাগে

‘অনভিজ্ঞ’ বাংলাদেশের জন্য সময় চাইলেন ডমিঙ্গো

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT