চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গাপুরে বাংলাদেশী গ্রেফতারের খবর এক মাস আগেই জানিয়েছিলো চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩০ পূর্বাহ্ণ ২০, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ২৭ বাংলাদেশীকে গ্রেপ্তারের তথ্য আজ বুধবার (২০ জানুয়ারি) প্রকাশ করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। তাদের গ্রেফতারের খবর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করলেও চ্যানেল আই অনলাইনে খবরটি প্রকাশিত হয়েছিল ১ মাস আগেই।

চ্যানেল আই অনলাইনে ১৯ ডিসেম্বর ২০১৫ প্রকাশিত এনামূল কবীর রুপমের ওই প্রতিবেদনে জানানো হয়েছিলো, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো ২৫ বাংলাদেশীকে বাংলাদেশের টিএফআই (টাস্কফোর্স ইন্টারোগেশন) সেলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রতিবেদনে এক গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছিলো, ‘টিএফআই সেলে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশীদের বিষয়ে সিদ্ধান্ত হবে। হতে পারে তারা নিরীহ। হতে পারে কেউ কেউ জঙ্গি তৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। অনেক সময় সন্দেহের বশেই অনেক বাংলাদেশী প্রবাসে পুলিশি হেনস্তার শিকার হন।’

দীঘ একমাস পর আজ বুধবার প্রকাশিত সিঙ্গাপুর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২০১৫ সালের শেষের দিকে বিভিন্ন সময়ে ওই ২৭ বাংলাদেশীকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে ২৬ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। অন্যজন বর্তমানে সিঙ্গাপুরের কারাগারে রয়েছেন। ওই ব্যক্তি সিঙ্গাপুর থেকে পালানোর চেষ্টা করেছিলেন বলে তাকে সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে। সাজার মেয়াদ শেষ হলে তাকেও বাংলাদেশে পাঠানো হবে।

বিবৃতিতে জানানো হয়েছে, আটক বাংলাদেশীরা সিঙ্গাপুরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁরা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা ও ইরাক-সিরিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) মতাদর্শকে সমর্থন করে সপ্তাহে একবার বৈঠকে মিলিত হতেন বলেও সন্দেহ প্রকাশ করছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী। তবে আটক ব্যক্তিরা সিঙ্গাপুরে কোনো নাশকতার পরিকল্পনা করেনি বলেও জানিয়েছে বিবৃতিতে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অন্যরকম সাব্বির

পরবর্তী

কোন্দলের মধ্যেই দায়িত্ব গ্রহণ করলেন কাদের-হাওলাদার

পরবর্তী

কোন্দলের মধ্যেই দায়িত্ব গ্রহণ করলেন কাদের-হাওলাদার

৩০ দিনের মধ্যে ওষুধ রপ্তানি প্রক্রিয়া সম্পন্নের প্রতিশ্রুতি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT