চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গাপুরের পথে কিম-ট্রাম্প, কিমের যাত্রা নিয়ে রহস্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ১০, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A
সিঙ্গাপুরের পথে কিম-ট্রাম্প

১২ জুনের ঐতিহাসিক বৈঠকে অংশ নিতে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নর্থ কোরীয় নেতা কিম জং উন।

সাউথ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, রোববার সকালে ব্যক্তিগত উড়োজাহাজে করে পিয়ংইয়াং ত্যাগ করেন কিম জং উন। এর চেয়ে বিস্তারিত কিছু জানায়নি সংবাদ সংস্থাটি।

তবে কিম আসলে ব্যক্তিগত উড়োজাহাজে নয়, বরং এয়ার চায়নার একটি ফ্লাইটে করেও সিঙ্গাপুরে রওনা দিয়ে থাকতে বলে দাবি করেছে এবিসি, স্ট্রেইটস টাইমসসহ কয়েকটি গণমাধ্যম।

নিশ্চিত করে না বললেও গণমাধ্যমগুলো জানিয়েছে, রোববার কিমের ব্যক্তিগত ইলিউশিন-৬২এম জেট পিয়ংইয়াং ছেড়ে যাবার একটু পরই এয়ার চায়না ৭৪৭ বোয়িং পিয়ংইয়াং থেকে রওনা করে।

কিমের সোভিয়েত আমলের ব্যক্তিগত উড়োজাহাজ ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোতে সকাল বেলা কিছু সময়ের জন্য দেখা গেলেও চীনের আকাশসীমায় পৌঁছানোর পর সেটি গায়েব হয়ে যায়।

It looks likely but not confirmed that #KimJongUn is aboard CA61 – Air China Boeing 747. It has just taken off from Beijing headed south with no official destination. Same plane flew from BJ to Pyongyang and back again this morning. #SingaporeSummit pic.twitter.com/fuxYRUwqLw

— Bill Birtles (@billbirtles) June 10, 2018

Reneta

অন্যদিকে প্রাথমিকভাবে এয়ার চায়নার প্লেনটির গন্তব্য বেইজিং হলেও এর ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে দেখা যায়, বেইজিংয়ে অবতরণ করার বদলে প্লেনটি তার ফ্লাইট নাম্বার বদলে সিঙ্গাপুরের দিকে যেতে থাকে। রোববার স্থানীয় সময় বিকেলের দিকে ফ্লাইটটির সিঙ্গাপুর পৌঁছানোর কথা।

এই প্লেনটিতেও কিম জং উন থাকতে পারেন বলে সন্দেহ করছেন অনেকে।

সিঙ্গাপুরে পৌঁছে দেশটির প্রধানমন্ত্রী লি শিয়েন লুংয়ের সঙ্গে সাক্ষাত করবেন কিম।

কানাডায় জি-সেভেন সম্মেলন শেষে ইতোমধ্যে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে আটটায় সিঙ্গাপুরের পায়া লেবার এয়ারবেসে অবতরণ করবে ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজ এয়াফোর্স ওয়ান।সিঙ্গাপুরের পথে কিম-ট্রাম্প

সোমবার ট্রাম্প দেখা করবেন দেশটির প্রেসিডেন্ট লি শিয়েন লুংয়ের সঙ্গে। সফরে ট্রাম্পের সঙ্গে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলি এবং প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স।

১২ জুন বৈঠকটি হবে নর্থ কোরীয় কোনো নেতার সঙ্গে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম বৈঠক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পনর্থ কোরিয়ালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT