শ্রীলংকায় আট জাতির অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টে নিশ্চিত হয়েছে বাংলাদেশের সেমিফাইনাল। ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জুনিয়র টাইগার্স’ ৭ উইকেটে ধ্বসিয়েছে সিঙ্গাপুর’কে।
গলেতে প্রথমে ব্যাট করে সিঙ্গাপুর ৭০ রানে অল-আউট হয় ২৫ দশমিক পাঁচ ওভারে। বাংলাদেশের হালিম ও নাঈম নেন তিনটি করে উইকেট। জবাবে ৫০ ওভারের এই ম্যাচে বাংলাদেশ মাত্র পাঁচ ওভার ব্যাট করে টার্গেট অতিক্রম করে।
ওপেনার এবং অধিনায়ক সাইফ হাসান এ ম্যাচেও খেলেছেন ম্যাচ-জেতানো ৩৩ রানের ইনিংস।
চার দলের গ্রুপে বাংলাদেশ পেয়েছে টানা দ্বিতীয় জয়। রোববার পাকিস্তানের সঙ্গে টাইগারদের গ্রুপ-পর্বে’র শেষ ম্যাচ।







