চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিগারেটের চেয়েও বিপজ্জনক আগরবাতি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৩ অপরাহ্ন ২৭, আগস্ট ২০১৮
লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
আগরবাতি-ধূমপান-সিগারেট-ক্যানসার

এশিয়া মহাদেশে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আগরবাতি ধর্মীয় জীবনের এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ঘর কিংবা ধর্মীয় উপাসনালয়ে প্রশান্তি আর পবিত্রতার আবেশ ছড়াতে আগরবাতির সৌরভের জুড়ি নেই।

কিন্তু এই আগরবাতিকে সিগারেটের চেয়েও বিপজ্জনক বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। বলেছেন, এর ধোঁয়া বাইরে থেকে আপনার মনকে যতই প্রশান্ত করুক, দেহের ভেতরের জন্য তা সিগারেটের চেয়েও ক্ষতিকর।

এমনকি এ থেকে হতে পারে ক্যানসারও!

চীনের বিজ্ঞানীদের পরিচালিত ২০১৫ সালের একটি গবেষণায় দেখা গেছে, জ্বলন্ত আগরবাতির ধোঁয়ার সঙ্গে অতি সূক্ষ্ম পদার্থের কণা বের হয়ে বাতাসে ছড়িয়ে পড়ে। গবেষকদের দাবি, এই সূক্ষ্ম কণাগুলো খুবই বিষাক্ত। এগুলো আমাদের দেহের কোষে গিয়ে আক্রমণ করার ক্ষমতা রাখে।

জিনগত পরিবর্তনের ঝুঁকি
গবেষণাটিতে দেখা গেছে, আগরবাতির সুগন্ধি ধোঁয়ায় তিন ধরনের টক্সিন বা বিষাক্ত উপাদান রয়েছে – মিউটাজেনিক, জিনোটক্সিক এবং সাইটোটক্সিক। এই উপাদানগুলো প্রাণিকোষে জিনগত পরিবর্তন আনতে পারে, যা দেহে ক্যানসার জায়গা করে নেয়ার পূর্বশর্ত।

ক্যানসার ছাড়াও ফুসফুসের বিভিন্ন রোগের পেছনে এই টক্সিন তিনটি দায়ী। জিনগত পরিবর্তন ডিএনএ’তেও পরিবর্তন আনতে পারে, যা অবশ্যই ভালো কিছু নয়।আগরবাতি-ধূমপান-সিগারেট-ক্যানসার

Reneta

যেভাবে দেহের ভেতর কাজ করে আগরবাতির ধোঁয়া
আগরবাতির ধোঁয়া শ্বাসের সঙ্গে টেনে নেয়ার সাথে সাথেই সূক্ষ্ম বিষাক্ত উপাদানগুলো বাতাসের সঙ্গে দেহের ভেতর ঢুকে যায়। একেকবার শ্বাসগ্রহণের সঙ্গে ৬৪টির মতো উপাদান ভেতরে ঢুকে যেতে পারে, যা থেকে হতে পারে শ্বাসনালী ও ফুসফুসের প্রদাহ।

আগরবাতির ধোঁয়ায় থাকা কণিকাগুলো অতিরিক্ত সূক্ষ্ম। এ কারণেই একে ক্যানসারের অন্যতম কারণ সিগারেটের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ বলে সিদ্ধান্তে এসেছেন গবেষকরা। কারণ এত সূক্ষ্ম বিষাক্ত কণিকা খুব সহজেই দেহে ছড়িয়ে পড়ে। তার সঙ্গে কৃত্রিম সুগন্ধি ঝুঁকি আরও বাড়িয়ে দেয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যানসারধূমপানসিগারেটসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাগতিক থাইল্যান্ডকে হারিয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নিজ এলাকাকে উন্নয়নের উচ্চতায় নিতে চান বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

রমযান মাসে স্কুল বন্ধ রাখার হাইকোর্টের আদেশ স্থগিত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গোপালগঞ্জের তিন এমপির কার কী শিক্ষাগত যোগ্যতা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT