আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার প্রস্তাব প্রত্যাখ্যান করা উচিত হয়নি।
বুধবার গাবতলী বাসস্ট্যান্ড পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন: বাংলাদেশের নির্বাচন এবং অভ্যন্তরীণ বিষয়ে ভারত কখনো হস্তক্ষেপ করে না।বিএনপি দেশে এবং দেশের বাইরে গিয়ে সরকারের সমালোচনা করে।
এ সময় আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে বলেও জানান তিনি।







