চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের আক্রমণের শিকার সিএনএন-বাজফিড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ন ১২, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে তার নির্বাচনী দল এবং রাশিয়া সম্পর্কিত বিষয়সহ বিভিন্ন স্পর্শকাতর ব্যাপারে গোয়েন্দাদের প্রকাশিত তথ্য নিয়ে ‘বাজফিড’-এর ৩৫ পাতার এক প্রকাশনা ও তা নিয়ে সিএনএনের করা প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বাজফিডকে ‘আবর্জনা’ আখ্যা দেন। আর অন্যদিকে সিএনএন’কে গালমন্দ করে তাদের রিপোর্টারের কাছ থেকে কোনো প্রশ্নই নেননি তিনি।

অনলাইনে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করা প্রতিষ্ঠান ‘বাজফিড’ এর ৩৫ পাতার এক প্রকাশনা ও তা নিয়ে সিএনএন এর করা রিপোর্টে দাবি করা হয়, ট্রাম্পের নির্বাচনী দলের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠঠ সম্পর্ক ছিল।

আরো দাবি করা হয়, ট্রাম্পের ব্যক্তিগত জীবনের কিছু আপত্তিকর ভিডিও রাশিয়ার হাতে আছে। ফাঁস হওয়া তথ্যকে গুরুত্ব দিয়ে ট্রাম্প ও প্রেসিডেন্ট ওবামাকে গোয়েন্দারা ব্রিফও করেন।

গোয়েন্দা প্রকাশিত এ তথ্য নিয়ে সিএনএনের জনপ্রিয় উপস্থাপক অ্যান্ডারসন কুপার এবং ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা কেলিয়্যান কনওয়ের মধ্যেও একচোট উত্তপ্ত বাকবিতণ্ডা হয়ে গেছে।

‘অ্যান্ডারসন কুপার ৩৬০’ নামের অনুষ্ঠানে কনওয়ে ট্রাম্পের বিরুদ্ধে গোয়েন্দা কর্মকর্তাদের দেয়া প্রতিবেদনের বক্তব্য পুরোপুরি অস্বীকার করে কুপারের সঙ্গে ঝগড়াই শুরু করে দেন।

Reneta

তবে নির্বাচনী প্রচারের সময় ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির হ্যাকিংয়ের নেপথ্যে রাশিয়া ছিল – এ কথা প্রথমবারের মতো স্বীকার করেছেন ট্রাম্প।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ভুয়া খবর ফাঁস করেছে।

গোয়েন্দা সংস্থার সে সব তথ্যে বলা হয়েছে, রাশিয়ার কাছে ট্রাম্প সম্পর্কে স্পর্শকাতর ও মানহানিকর তথ্য রয়েছে।

সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ ট্রাম্প বলেন, এমন কাজ শুধু জার্মান নাৎসিদেরই শোভা পায়।

Jui  Banner Campaign
ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পসিএনএন
শেয়ারTweetPin

সর্বশেষ

৯০ শতাংশ পণ্য রপ্তানিতে ‘শূন্য শুল্ক’ সুবিধা দেবে যুক্তরাষ্ট্র: বাণিজ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

আইস্ক্রিনে আসছে ইতিহাস সৃষ্টি করা সেই ‘প্রিয়তমা’

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: দিনাজপুর ৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চিকিৎসক ও শিক্ষক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুর ৬ আসনে ভোটারদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছেন ডা. জাহিদ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধের নির্দেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: কক্সবাজার প্রতিনিধি

নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে যৌথবাহিনীর সর্বোচ্চ সতর্কতা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT