চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিএনএন’র প্রতিবেদনে বাংলাদেশের ইয়াবা-চিত্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৭
অপরাধ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

বাংলাদেশে ঢোকার পর ২০০৬ সালের দিকে শহরের উচ্চবিত্ত পরিবারের ছেলে-মেয়েদের হাতে মরণনেশা ইয়াবা প্রথম পৌঁছাতে শুরু করে। আর এখন সেটা বাংলাদেশের সবখানে।

বাংলাদেশের ইয়াবা-চিত্র নিয়ে এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রকাশিত তথ্যের বরাতে প্রতিবেদনটিতে জানানো হয়, প্রতিনিয়ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত থেকে আরও বেশি মাদক পাচারকারীকে ইয়াবাসহ ধরছে। গত বছর দেশে মোট জব্দ ইয়াবার সংখ্যা প্রায় তিন লাখ পিস, যা ২০১০ সালে জব্দ ইয়াবার সংখ্যার ৩৫ গুণ!

এটি মূলত মেথামফেটামিন এবং ক্যাফেইনের সংমিশ্রণে তৈরি রঙিন ট্যাবলেট। আর ইয়াবার মূল উৎপাদনকারী মনে করা হয় মিয়ানমারকে।

জাতিসংঘের মাদক এবং মাদক সংশ্লিষ্ট অপরাধ বিষয়ক সংস্থা ইউএনওডিসি প্রকাশিত ২০১৫ সালের এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার থেকেই এই নেশাদ্রব্য মেকং নদী উপকূল অঞ্চল এবং পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্য বেশকিছু অঞ্চলে পাচার হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৩ সালে চীনে ধরা পড়া মোট ইয়াবার ৯০ শতাংশই মিয়ানমার থেকে সরবরাহকৃত।

কক্সবাজারে এনজিও নোঙ্গর পরিচালিত একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রধান দিদারুল আলম রাশেদ নিজ চোখে দিনের

ইয়াবা-সিএনএন
নানা রঙের ইয়াবা
Reneta

পর দিন দেখেছেন ইয়াবা আসক্তের সংখ্যা বাড়তে।

সিএনএন’কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘২০০২ সালে আমরা একটি অনানুষ্ঠানিক জরিপ চালিয়ে দেখতে পাই, এই জেলায় ২০ হাজার মানুষ মাদকাসক্ত হলেও তারা কেউই ইয়াবা ব্যবহার করছে না।’ তখনকার সময় মাদক বলতে গাঁজা আর হেরোইনই প্রচলিত ছিল।

‘‘কিন্তু ২০০৭ সালে এই মাদক জোয়ারের মতো ছড়িয়ে পড়ে। আর এরপরই দেখা যায় দেশের সবখানে পৌঁছে গেছে এটি।’’

দিদারুল আলম বলেন. ‘২০১৬ সালে আবারও জরিপ চালিয়ে আমরা দেখি, জেলায় ৮০ হাজার মানুষ মাদকাসক্ত এবং তাদের ৮০ শতাংশই ইয়াবা নিচ্ছে।’

প্রতিবেদনটিতে ইয়াবার ভয়াবহ কুফলের কিছু উদাহরণও তুলে ধরা হয়েছে। আলোচনায় এসেছে ইয়াবায় আসক্ত ঐশী রহমানের নিজের বাবা-মাকে মেরে ফেলার ঘটনাও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াবাসিএনএন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT