চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিইসি সহ ছয়জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৮
আদালত
A A
করোনা

ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিতের পরও ‘দলটিকে নিবন্ধিত’ না করায় প্রধান নির্বাচন কমিশনারসহ ছয়জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।

ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের সভাপতির পক্ষ থেকে করা আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

Banglabid

এর আগে ২০০৮ সালের ১৬ নভেম্বর ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। ওই নিবন্ধন বাতিল করে গত ৪ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে ইসি। পরে ১৬ অক্টোবর ইসির ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন দলটির সভাপতি ড. কাজী ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক আবদুস সামাদ।

সে রিটের শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনকে নিবন্ধন বাতিল করে দেয়া ইসির প্রজ্ঞাপনটি স্থগিত করার পাশাপাশি রুল জারি করেন।

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘হাই কোর্টের আদেশ অনুযায়ী দলটির নিবন্ধন কার্যকর করতে ব্যবস্থা না নেওয়ায় ছয় জনের বিরুদ্ধে রোববার আদালত অবমাননার আবেদন করা হয়েছিল। সে আবেদনের শুনানি নিয়েই আদালত প্রধান নির্বাচন কমিশনার, চার কমিশনার, নির্বাচন কমিশন সচিবের বিরুদ্ধে চার সপ্তাহের রুল জারি করেছেন।

Reneta

আদালত অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে বলে জানান এই আইনজীবী।

উল্লেখ্য যে, ‘ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন নিবন্ধিত নয়’ বলে এই দল থেকে যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনপ্রধান নির্বাচন কমিশনারহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চমক নিয়ে হাজির হচ্ছেন রানি মুখার্জি

পরবর্তী

নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করার আহ্বান জানিয়েছে ইইউ

পরবর্তী
ইইউ-ইউরোপীয় ইউনিয়ন-নির্বাচন পর্যবেক্ষণ

নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করার আহ্বান জানিয়েছে ইইউ

স্ত্রীকে নিয়ে মঞ্চে শাহরুখ খান, সঙ্গে হিলারি ক্লিনটন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্ট্রোকের চিকিৎসায় গিয়ে মূত্রথলিতে মিলল ৩.১ কেজির পাথর!

আগস্ট ১৮, ২০২৬
ফেনী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে ফোনে না পেয়ে ঢাকা থেকে ছুটে এল ছেলে, ঘরে মিলল মরদেহ

আগস্ট ১৮, ২০২৬

যে কারণে আল আমিনকে ১৫ ম্যাচ নিষেধাজ্ঞা দিল ফিফা

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সারাদেশে সারের ডিলার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ফিরল ইউরোপে যাওয়ার চেষ্টায় আটক ১৭৪ বাংলাদেশি

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT