চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিইসিকে সাধুবাদ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:২৬ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের শুরুর প্রাথমিক পর্ব থেকেই নির্বাচন কমিশনকে (ইসি) নিয়ে বিএনপি এবং তাদের নির্বাচনী জোট জাতীয় ঐক্যফ্রন্ট অভিযোগের সুরে কথা বলে আসলেও দিন দিন কমিশনের ইতিবাচক কর্মকাণ্ড বাড়ছে। ইসির দাবি, এতে দেশব্যাপী ক্রমেই নির্বাচনী সুবাতাস বইতে শুরু করেছে।

গতকাল শুক্রবার বিএনপির অভিযোগ করেছিল সাতক্ষীরার কলারোয়া থানার ওসি’র বিরুদ্ধে। নৌকার পক্ষে ভোট চাওয়ার অভিযোগ এনে কমিশনের কাছে তার পদত্যাগ চেয়েছিলেন বিএনপির প্রার্থী। নির্বাচন কমিশন এরই মধ্যে সেই ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। নিঃসন্দেহে কমিশনের এ সিদ্ধান্ত ইতিবাচক। আমরাও নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানাই।

বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসি এবং প্রশাসনিক কর্মকর্তাদের প্রত্যাহারের ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও বিএনপির অভিযোগ আমলে নিয়ে গত ১৯ ডিসেম্বর রাজধানীর রমনা, নোয়াখালীর সোনাইমুড়ি ঠাকুরগাঁও সদর ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের নির্দেশ দেয় ইসি। একইদিন গাইবান্ধার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সেবাস্টিন রেমাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এছাড়াও ফরিদপুরের এডিসি সাইফুল হাসান প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়।

বলতে গেলে কিছু ঘটনা ছাড়া সারাদেশে ইতোমধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বিএনপি মহাসচিব আজ শনিবারও দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। চ্যানেল আই অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী শামীম আরা বেগম নির্বিঘ্নে প্রচারণা চালাচ্ছেন। একইভাবে দেশের অনেক আসনেই ইতোমধ্যে প্রচারণা জমে উঠেছে বলে খবর পাওয়া যাচ্ছে।

এসব ঘটনাপ্রবাহ অবশ্যই ইতিবাচক খবর। দেশবাসীর মতো আমরাও সব দলের অংশগ্রহণে উৎসবমুখর নির্বাচনী পরিবেশ ও ভোটগ্রহণ চাই। যেসব এলাকায় এর বিপরীত চিত্র রয়েছে নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছায় সেখানেও নির্বাচনী পরিবেশ জমজমাট হয়ে উঠবে বলে আমরা আশা করি।

আজ শনিবার ময়মনসিংহে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা যে বক্তব্য রেখেছেন তা প্রশংসার দাবিদার। তিনি বলেছেন: নির্বাচনের সাথে সংশ্লিষ্টদের পেশাদারিত্ব ও প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে স্ব-স্ব দায়িত্ব পালন করতে হবে। এছাড়া ভোটের দিনে ভোটাররা ভোট দিয়ে যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেদিকে নিরাপত্তায় নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বিশেষভাবে সর্তক থাকতে হবে। তার এ বক্তব্যকে আমরা সাধুবাদ জানাই।

আমরাও মনে করি, নিরপেক্ষভাবে যার যার দায়িত্ব পালন করলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।

ট্যাগ: নির্বাচননির্বাচন কমিশনসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তালগোল পাকানো হারে সিরিজ হাতছাড়া

পরবর্তী

আমি আপনাদের সন্তান, আমার প্রতীক নৌকা: মাশরাফী

পরবর্তী

আমি আপনাদের সন্তান, আমার প্রতীক নৌকা: মাশরাফী

সময়ের ভারী ফোন, অসময়ের হালকা মন

সর্বশেষ

সংসদ ভবন এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের উপকারিতা কি আসলেই এতটা?

আগস্ট ২৫, ২০২৬

দশম বছরে রোহিঙ্গা ঢল: প্রত্যাবাসনে বাস্তবসম্মত রোডম্যাপে তাগিদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (সংগৃহীত)।

ইরানের বিরুদ্ধে ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর

আগস্ট ২৫, ২০২৬

ভর্তি ফি ছাড়াও দিতে হবে যেসব খাতে টাকা, একাদশের নতুন নীতিমালা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT