সিআইপি নির্বাচন নীতিমালা-২০১৫ অনুযায়ী ২০১৬ সালের জন্য সিআইপি (এনআরবি) নির্বাচনের লক্ষ্যে আগ্রহী অনাবাসী বাংলাদেশীদের কাছ থেকে আবেদন আহবান করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সোমবার তথ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের ১৫ সেপ্টেম্বরের মধ্যে দুই সেট আবেদন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অথবা সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস বা মিশনে দাখিল করতে হবে।
এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, আবেদনের ফরম এবং সিআইপি নির্বাচন নীতিমালা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.probashi.gov.bd, জনশক্তি, কমংসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ওয়েবসাইট www.bmet.org.bd, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট www.wewb.gov.bd এবং সংশ্লিষ্ট দূতাবাস বা মিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে।






