জনপদ

সিঁড়িতে কিশোরীর জবাই করা লাশ, পাশেই ক্ষতবিক্ষত কিশোর

শিশু কিশোরীর মৃতদেহ সিঁড়িতে, পাশে ক্ষতবিক্ষত লাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিঁড়িতে কিশোরীর জবাই করা লাশ, পাশেই ক্ষতবিক্ষত কিশোরের দেহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা পৌর এলাকা থেকে সুমাইয়া নামের নবম শ্রেণীর এক ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

একই স্থান থেকে আশঙ্কাজনক অবস্থায় মনির নামের এক কিশোরকে (১৭) উদ্ধার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার সকাল সাড়ে সাতটার দিকে কলেজ রোড এলাকার খোকন নামের এক ব্যক্তির বাড়ির সিঁড়ি থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান বলেন, ‘এলেঙ্গা পৌরসভার শামসুল হক কলেজের সামনে এ ঘটনা ঘটে। সকালে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জবাই করা এক কিশোরী ও এক কিশোরকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।’

‘‘পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। সেসময় ওই কিশোর জীবিত ছিল। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।’’

তিনি আরও বলেন, নিহত কিশোরীর নাম সমাইয়া আক্তার (১৫)। তিনি উপজেলার পালিমা এলাকার ফেরদৌস রহমানে মেয়ে ও এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।

তবে কি কারণে এ ঘটনা তা প্রাথমিকভাবে জানাতে পারেননি আজিজুর রহমান। আহত মনির সতের উপজেলার ভাবলা গ্রামের মেহেরের ছেলে। তিনি পরিবহন শ্রমিক হিসাবে কাজ করতো বলে জানা গেছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রাজিব পাল বলেন, ‘মনিরের পেট থেকে নাড়ি-ভুরি বেরিয়ে পড়েছে। তার গলায় ও ঘাড়ে কাটা আছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত আছে।

বিষয়:টাঙ্গাইলের কালিহাতী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…