চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়ে ৬ মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ শনাক্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৬ পূর্বাহ্ণ ১২, আগস্ট ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আবারও সংক্রমণে ঊর্ধ্বগতির দিকে এগুচ্ছে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি। গত সাড়ে ৬ মাসের মধ্যে আবারও একদিনে সর্বোচ্চ প্রায় দেড় লাখ মানুষের শরীরে ভাইরাসটির অস্তিত্ব শনাক্ত হয়েছে।

অথচ গত জুনেই দেশটিতে দৈনিক শনাক্তের গড় ১১ হাজার। কিন্তু আগস্টের শুরু থেকেই তা বেড়ে গড়ে ১ লাখের বেশি হয়। আর মাত্র ১০ দিনের ব্যবধানে তা দেড় লাখ ছুঁইছুঁই করছে।

বিশ্বের কোভিড রোগী ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, এর আগে গত ৩০ জানুয়ারি দেশটিতে একদিনে শনাক্ত রোগী ছিল ১ লাখ ৪৮ হাজার ৮০৪ জন। প্রায় সাড়ে ৬ মাস পর এসে গত ২৪ ঘণ্টায় আবারও দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৪৫৯ জন। মৃত্যু হয়েছে ৬১৪ জনের।

পরিসংখ্যান বলছে, করোনা মহামারি শুরুর পর যুক্তরাষ্ট্রে দৈনিক ১ লাখ আক্রান্ত শনাক্ত হতে সময় লেগেছিল প্রায় ৯ মাস। গত বছর নভেম্বরে প্রথম দৈনিক শনাক্ত ১ লাখ ছাড়িয়ে যায়। পরে জানুয়ারির মাসের শুরুতে সেই সংক্রমণ চূড়ায় পৌঁছে দৈনিক শনাক্ত সংখ্যা আড়াই লাখ অতিক্রম করে।

দেশটিতে গত সাত দিনে গড়ে ১ লাখের ওপরে করোনা রোগী শনাক্ত হয়েছে। ৯ আগস্ট মৃত্যু কিছুটা কমে ২৬৩ হয়। কিন্তু দুইদিনের ব্যবধানে তা বেড়ে হয়েছে ৬ শতাধিক।

মূলত আগস্টের শুরু থেকেই যুক্তরাষ্ট্রে সংক্রমণ লাফিয়ে বাড়তে শুরু করেছে। ১ আগস্ট আক্রান্ত হয়েছিলেন ৮০ হাজার ৫৩৭ জন। ১ সপ্তাহের মধ্যে তা বেড়ে দাঁড়ায় ১ লাখ ৩৬ হাজারেরও বেশি। এরপর থেকে আর দৈনিক সংক্রমণ ১ লাখের নিচে নামেনি।

Reneta

এই দফায় সংক্রমণ টিকা না নেওয়া মানুষের মধ্যে দ্রুত ছড়াচ্ছে। বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে। সেখানকার হাসপাতালগুলোতে বেড সংকট দেখা দিয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা আশঙ্কা করছেন, মার্কিন নাগরিকরা যদি টিকা না নেন, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর পরিচালক রচেল ওয়ালেনস্কি বলেন, আমাদের মডেল অনুসারে যদি মানুষ টিকা না নেন; তাহলে প্রতিদিনই লক্ষাধিক আক্রান্ত শনাক্ত হতে পারে। যেমনটি জানুয়ারির শুরুতে হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাযুক্তরাষ্ট্রসর্বোচ্চ শনাক্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের উন্নয়ন হলে জলাবদ্ধতায় আর রেল চলাচল বন্ধ হবে না

জুলাই ১৮, ২০২৬

কোটা আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT