জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় ৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ হাজার ৩শ’ ২৪ কোটি ৬১ লাখ টাকা।
অনুমোদিত প্রকল্পগুলো হলো ভান্ডাল জুড়ি পানি সরবরাহ প্রকল্প, যেখানে মোট ব্যয় ৯শ’ ৫৮ কোটি টাকা। মোংলা বন্দর চ্যানেলের ইনার বারে ড্রেজিং প্রকল্প যেখানে খরচ ৭শ’ ৯৩ কোটি ৭৩ লাখ টাকা, নারায়ণগঞ্জ লিংক রোড সড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্প যেখানে খরচ ৪শ’ ৪৯ কোটি ৫৮ লাখ টাকা।
পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভিত্তিতে হাতিরঝিল-রামপুরা-বনশ্রী-শেখেরজায়গা-আমুলুয়া-ডেমরা মহাসড়ক সহায়ক প্রকল্পে খরচ ধরা হয়েছে ১ হাজার ২শ’ ৯ কোটি টাকা।









