চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়ে ১২ মিনিটের জিম্মি উদ্ধার অভিযান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ০২, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

গুলশানে সাড়ে ১২ মিনিটের জিম্মি উদ্ধার অভিযান শেষ হওয়ার খবর নিশ্চিত করেছে
যৌথবাহিনী। অভিযানের সময় ৫ জিম্মিকারী নিহত হয়। তাদের আরও দু’জনকে জীবিত
আটক করে যৌথবাহিনী। অভিযান শেষে ১২ জিম্মিকে উদ্ধার করা হয়।

অভিযানের সময়
দু’পক্ষের গোলাগুলির খবর পাওয়া যায়। তবে এরপরও একাধিকবার ভেতর থেকে বিকট
বিস্ফোরণ জাতীয় শব্দ শোনা যায়। এখনো ভবনটি চারদিক থেকে ঘিরে রেখেছেন
যৌথবাহিনীর সদস্যরা।

সাঁজোয়া যানসহ সেনাবাহিনীর একটি দল অবস্থান নিয়েছে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টের সামনে। সেনাবাহিনীর আরও কয়েকটি কাভার্ড ভ্যান এবং একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে জিম্মিদের উদ্ধারে বিশেষ বাহিনী (স্পেশাল উইপন্স এন্ড টেকটিকস) সোয়াটের সঙ্গে ভোর ৪টার পর থেকেই পুলিশ, র‍্যাব, বিজিবি, নৌ-বাহিনী কমান্ডো দল সীল এবং সেনাবাহিনীর কমান্ডোদের সমন্বয়ে এ অভিযানের প্রস্তুতি শুরু করে।

রেস্টুরেন্টে আটকা পড়া জিম্মিদের উদ্ধারে সকাল ৭টা ৪৫ মিনিটে অভিযান শুরু করে যৌথবাহিনী।

রাত গভীর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানের প্রস্তুতিতে নিতে শুরু করে। শুরুতে পুলিশ, র‍্যাব, বিজিবি এবং সোয়াটের উপস্থিতি থাকলেও রাতের শেষ দিকে তাদের সঙ্গে যোগ দেয় নৌবাহিনী কমান্ডো দল সীল এবং সেনাবাহিনীর বিশেষ কমান্ডো দল।

Reneta

গত মধ্যরাতে সীলের কয়েকজন সদস্য রেস্টুরেন্টের পেছনে থাকা লেক পেরিয়ে ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসে। ফেরার পর তারা জানায়, ভেতরে ৭ থেকে ৮ জন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে। প্রত্যেকের পরনে রয়েছে জিনসের প্যান্ট এবং টিশার্ট।

ভোর চারটার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংবাদকর্মীদের ঘটনাস্থল থেকে ১ কিলোমিটার দূরে সরিয়ে দেয়। তবে কিছুক্ষণ আগে থেকে গণমাধ্যমকর্মীদের কিছুটা কাছে যেতে দেয়া হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশান
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জুলাই ৪, ২০২৬

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

জুলাই ৪, ২০২৬

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

জুলাই ৪, ২০২৬

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির কর্মসূচি ঘোষণা

জুলাই ৪, ২০২৬

পরিত্যক্ত ডোবায় মিললো বৃদ্ধার লাশ

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT