চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়ে তিন বছর আগে কেন খুন হয়েছিলেন জুনায়েত?

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৮:৫৩ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

প্রায় সাড়ে তিন বছর আগে রাজধানীর দারুস সালাম এলাকার শাহজালাল আবাসিক হোটেলের মালিক রফিকুল ইসলাম জুনায়েত (৪০) খুন হন। তার কাছে কোটি টাকা চাঁদা চেয়েছিলেন শীর্ষ সন্ত্রাসী শাহাদাত বাহিনীর সেকেন্ড ইন কমান্ড স্যুটার সবুজ ওরফে সজিব (২২)। সেই চাঁদা না দেওয়ায় বাঁচতে পারেন নি জুনায়েত।

তার হত্যাকাণ্ডের এতো বছর পর সেই মামলার প্রধান আসামি স্যুটার সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার রাত ১০টার দিকে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) এর একটি দল যমুনা ফিউচার পার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

পিবিআই বলছে, জুনায়েতের কাছে এক কোটি টাকা চাঁদা চেয়েছিল শাহাদাত বাহিনী। কিন্তু সেই টাকা দিতে অস্বীকৃতি জানানোয় পরিকল্পিতভাবে হত্যা করা হয় তাকে।

পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, ‘জুনায়েত হত্যার ঘটনার কয়েক বছর আগে থেকেই স্থানীয় চাঁদাবাজ শীর্ষ সন্ত্রাসী শাহদাত গ্রুপের নামে সেকেন্ড ইন কমান্ড আনোয়ার হোসেন সবুজ ওরফে সজিব ওরফে স্যুটার সবুজসহ তার সহযোগী স্যুটার সোহেল, শেখ মৃদুল ওরফে বাবু ওরফে মির্জা, আব্দুর রহিম ও আনোয়ার হোসেন পলাশ হোটেল থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল।’

‘‘শাহদাত গ্রুপ রফিকুল ইসলাম জুনায়েতের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয় তারা। এরপর তার মোবাইলফোনে বিভিন্ন হুমকি-ধামকির আসতে থাকে। কিন্তু জুনায়েত চাঁদা না দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকে। আর এ কারণেই পরিকল্পিতভাবে জুনায়েতকে হত্যা করা হয়।

Reneta

২০১৬ সালের ১ ফেব্রুয়ারি দিবাগত রাত সোয়া ১২টার দিকে জুনায়েত পাইকপাড়া সরকারি স্টাফ কোয়াটার জামে মসজিদের সামনে দিয়ে আসার পথে তাকে আসামিরা ঘিরে ধরে। স্যুটার সবুজ জুনায়েতকে গুলি করে গুদারাঘাট বটতলা দিয়ে সবাই মিলে পালিয়ে যায়। তাদের মোবাইলফোন বন্ধ করে সিমসহ তুরাগ নদীতে ফেলে দেয়া হয়।’’

মামলার ঘটনায় জড়িত সহযোগী আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

শাহজালাল আবাসিক হোটেলের মালিক রফিকুল ইসলাম জুনায়েতের হত্যাকাণ্ডের পরদিন সকালে নিহতের বড় ভাই ডা. সাঈদ হোসেন সোহাগ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দারুস সালাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৬)।

দারুস সালাম থানা পুলিশ মামলাটি তদন্তকালে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামি সোহেল ওরফে স্যুটার সোহেল (৩৫) ও শেখ মৃদুল ওরফে বাবু ওরফে মির্জাকে (৩৪) গ্রেপ্তার করেন।

এরই মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মামলার তদন্তভার গ্রহণ করে এবং ঘটনায় জড়িত আব্দুর রহিম ও আনোয়ার হোসেন পলাশকে গ্রেপ্তার করে মামলাটি তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

ডিবি পুলিশ প্রধান দুজন আসামি গ্রেপ্তার না করেই আদালতে অভিযোগপত্র দাখিল করায় বাদী আদালতে নারাজি আবেদন করেন। আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

দায়িত্ব পাওয়ার পর পিবিআই ঢাকা মেট্রোর একটি দল গতকাল সোমবার রাতে মূল আসামিকে গ্রেপ্তার করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিবিআই
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT