চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়ে ছয়শ রানের ম্যাচে নায়ক আফিফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

দুই দলের দুই ইনিংস মিলিয়ে রান উঠল মোট ৬৪৯। প্রথম দল মোহামেডান স্পোর্টিং ক্লাব করে ৩২৪ রান। দুই বল হাতে রেখে তাদের সেই রান টপকে যায় সাইনপুকুর ক্রিকেট ক্লাব। দু’দলের সাড়ে ছয়শ রানের ম্যাচে নায়ক আফিফ হোসেন। তার ৮৬ বলে ৯৭ রানের ইনিংসে ভর করেই মোহামেডানকে হারায় সাইনপুকুর।

প্রথম ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় মোহামেডানের। তাদের প্রথম চারজন ব্যাটসম্যানই হাফসেঞ্চুরি করেন। পঞ্চম ব্যাটসম্যান পাঁচ রানের জন্য হাফসেঞ্চুরি পাননি। ৮৯ বলে নয়টি চার ও এক ছক্কায় সর্বোচ্চ ৮৪ রান করেন লিটন দাস। সমান ৫০ রান করে করেন ইরফান সুক্কুর ও অভিষেক মিশ্রা।

তবে প্রথম তিনজনের চেয়ে বেশি মারমুখী ছিলেন রকিবুল হাসান। ৪৯ বলে এগারটি চার ও এক ছক্কায় ৭৪ রান করেন তিনি। ২২ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন সোহাগ গাজী। অবশ্য শেষ পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে না পারায় সাড়ে তিনশ হয়নি মোহামেডানের ইনিংস। তিন বল বাকি থাকতে তারা অলআউট হয় ৩২৪ রানে।

সাইনপুকুরের হয়ে দেলোয়ার হোসেন পাঁচটি ‍ও সোহরাওয়ার্দী শুভ দুটি উইকেট নেন।

বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুটা মনের মতো হয়নি সাইনপুকুরের। ৩২ রানে প্রথম উইকেট হারানোর পর ১১৭ রানের মধ্যেই পাঁচ উইকেট নেই। প্রথম চার ব্যাটসম্যানের মধ্যে কেবল রান পান উন্মুক্ত চাদ। ৪৯ রান করে আউট হন তিনি।

একপাশ আগলে রেখে ব্যাট চালিয়ে যান আফিফ। তাকে ভালো সঙ্গ দেন অমিত হাসান ৪৩, সোহরাওয়ার্দী শুভ ৩৪ ও বল হাতে সফল দেলোয়ার হোসেন ৩৪। তবে ৮৬ বলে চারটি চার ও পাঁচ ছক্কায় ৯৭ রান করে কাজের কাজটা করে দেন আফিফই। তিন রানের আক্ষেপ নিয়ে ফিরলেও দলের জয়ে সেটা আর বড় হয়ে ওঠেনি। দুই বল বাকি থাকতে দুই উইকেট হাতে রেখে জয় পেয়ে যায় সাইনপুকুর।

মোহামেডানের হয়ে সোহাগ গাজী ও রজত ভাটিয়া দুটি করে উইকেট নেন।

ট্যাগ: ডিপিএলমোহামেডানলিড স্পোর্টসসাইনপুকুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জমজমাট ম্যাচে ব্রাদার্সকে হারাল গাজী

পরবর্তী

ব্রেক্সিট: ৩০ জুন পর্যন্ত সময় চাইলেন টেরেসা মে

পরবর্তী
ব্রেক্সিট

ব্রেক্সিট: ৩০ জুন পর্যন্ত সময় চাইলেন টেরেসা মে

গণধর্ষণ

টাঙ্গাইলে গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

সর্বশেষ

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT