চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়া ফেলেছে বিয়ের গানের সেই তারকাবহুল মিউজিক ভিডিও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২০
বিনোদন
A A

বিয়ে বাড়ি। লাল-নীল-হলুদ জলমলে বাতি। চারপাশে মানুষের হইহই রইরই ব্যাপার। থেমে নেই বাবুচ্চিদের রান্নার তোড়জোড়। চট্টগ্রামের কনের সঙ্গে ঢাকার সাইবেরিয়া ফেরত পিতার পুত্রের সঙ্গের বিয়ে বলে কথা!

কাজী বিয়ে পড়াতে বসে আছেন। এর মধ্যেই বর-কনের দুই পরিবারের মধ্যে কাবিন নিয়ে ওঠে দ্বিমত। এভাবেই শুরু হয় ‘কাবাবের হাড্ডি’ গান ভিডিও গল্প। তবে শেষটা অন্যরকম। এমন আয়োজনে গান ভিডিও নির্মাণ করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি।

রবিবার সন্ধ্যা ৭ টায় গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে এ গান ভিডিওটি উন্মুক্ত হয়েছে। যা প্রকাশের পরেই সাড়া ফেলেছে। তারকাবহুল এ মিউজিক ভিডিওতে দেখা গেছে, একাধিক পরিচিতি মুখ। রয়েছেন মারজুক রাসেল, শবনম ফারিয়া, জিয়াউল হক পলাশ, মাশরুর এনাম প্রমুখ।

এ গান দিয়ে প্রায় ৯ বছর ফের গান ভিডিওতে দেখা গেল অভিনেত্রী শবনম ফারিয়াকে। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি ভিডিওর বাড়তি চমক প্রতীক হাসান ও প্রীতম হাসান। সুর সংগীত করেছেন প্রীতম হাসান।

‘কাবাবের হাড্ডি’ গানের মাধ্যমে প্রথমবার গান ভিডিও নির্মাণ করলেন কাজল আরেফিন অমি। তিনি জানান, তিনি পরিচালনা করলেও মিউজিক ভিডিওটির সুপারভাইজার হিসেবে নেপথ্যে কাজ করেছেন জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব।

পুরোপুরি উৎসব মুখর আয়োজনে ‘কাবাদের হাড্ডি’ গানটি প্রসঙ্গে কাজল আরেফিন অমি বলেন, এর আগে প্রায় ৩০ টির মতো মিউজিক ভিডিও পরিচালনার প্রস্তাব না করে দিয়েছি। কিন্তু আদনান ভাই (আদনান আল রাজীব) এ গান শুনিয়ে যখন প্রস্তাব দিলেন, তখন আর না করতে পারিনি। মনে হচ্ছিল, এমন একটি গানের জন্য অপেক্ষা করছিলাম।

Reneta

তিনি বলেন, যেহেতু বিয়ের গান, তাই বিয়ে অনুষ্ঠানেও গানটি পারফর্ম করার মতো। অনেকে হয়তো তাই করবেন। সবমিলিয়ে কাজটি উপভোগ্যের হয়েছে। দর্শক সাদরে গ্রহণ করেছেন, ইতিবাচক অনুপ্রেরণা পাচ্ছি।

শবনম ফারিয়া বলেন, আদনান আল রাজীবের নাটক দিয়েই আমার অভিনয় ক্যারিয়ার শুরু। তিনি সঙ্গে থাকায় কাজটি করা বড় এক কারণ। প্রীতমের গান খুব ভালো লাগে। অমি একমাত্র পরিচালক যাকে বন্ধু হিসেবে তুই সম্বোধন করি। সবমিলিয়ে পুরো কাজের প্লানিং ভালো ছিল।

এবারই প্রথম মিউজিক ভিডিওতে অভিনয় করলেন জিয়াউল হক পলাশ। ‘কাবাবের হাড্ডি’ নিয়ে তিনি বললেন, ‘এটি আমার অভিনীত প্রথম মিউজিক ভিডিও। শুটিংয়ে বৃষ্টির ভয় ছিল। তবে কোনো অসুবিধা ছাড়াই কাজটি সম্পন্ন করেছি।’

যোগ করে পলাশ বলেন, প্রতীক হাসান ও প্রীতম হাসানের আগের দুই গান ‘বিয়ানসাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’ থেকে ‘কাবাবের হাড্ডি’ যেন আলাদা হয় শুরু থেকে এ ভাবনা মাথায় নিয়ে কাজ করেছি। সবমিলিয়ে পুরো কাজটাই চ্যালেঞ্জ নিয়ে করেছি। প্রকাশের পর থেকে দর্শক প্রশংসা করছেন। মনে হচ্ছে আমাদের অক্লান্ত পরিশ্রম স্বার্থক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিআদনান আল রাজীবকাজল আরেফিন অমিজিয়াউল হক পলাশপ্রতীক হাসানপ্রীতম হাসানলিড বিনোদনশবনম ফারিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী মনিরুজ্জামান।

টাঙ্গাইলে তিন তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ২৪, ২০২৬

বাজারে সবজি ও মাছের দাম বেড়েছে

জুলাই ২৪, ২০২৬

আর্জেন্টিনাকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী ওটামেন্ডি

জুলাই ২৪, ২০২৬

বন্য প্রাণীর সুরক্ষায় পরিবেশ সচিবকে প্রধান করে ওয়াইল্ডলাইফ কমিশন গঠন

জুলাই ২৪, ২০২৬

শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT