চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়া ফেলেছে গলুই-এর ট্রেলার, বাড়িয়েছে প্রত্যাশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২২
বিনোদন
A A

প্রকাশিত হয়েছে তারকা অভিনেতা শাকিব খানের ‘গলুই’-এর ট্রেলার। ঈদের ছবি হিসেবে বহুল প্রতীক্ষিত ট্রেলারটি ইউটিউব ও ফেসবুকে প্রকাশের পর প্রশংসার জোয়ারে ভাসছে! বিশেষ করে নায়কোচিত ইমেজ ভেঙে ‘অভিনেতা’ শাকিবের এক্সপ্রেশন, অভিনয় ও উপস্থিতি নজর কেড়েছে নেটিজেনদের। তারা বলছেন, যেহেতু শাকিব আছেন তাই ‘গলুই’ ঈদে বাজীমাৎ করবে!

ট্রেলারে শাকিব খানের সঙ্গে নজর কেড়েছেন পূজা চেরী। যেখানে ইঙ্গিত পাওয়া গেছে, ১৯৭৬ সাল থেকে ১৯৯০ সালের গ্রামীণ প্রেক্ষাপটে প্রেম ও রহস্যময় এক গল্প। গলুই বানিয়েছেন, ঢাকাই রোমান্টিক ছবির জনপ্রিয় পরিচালক এস এ হক অলিক। তিনি আগেই জানিয়েছেন, গলুই সম্পূর্ণ মৌলিক গল্পের ছবি। এটি হতে পারে শাকিব খানের ক্যারিয়ারে অন্যতম সেরা গল্পনির্ভর ছবি।

নির্মাণের শুরু থেকে আলোচনায় রয়েছে ‘গলুই’। টিজার, গান ও ট্রেলার প্রকাশের পর সেই আলোচনা যেন আগুনে ঘি ঢেলে দিল! গলুই নিয়ে দর্শকের প্রত্যাশার পারত আরও বেড়েছে। শুরু থেকে ছবিটির প্রচারে অংশ নিয়েছেন শাকিব খান। তার ফেসবুক ও ইনস্টাগ্রাম যেন গলুইময়!

গলুই দেখার আমন্ত্রণ জানিয়ে শাকিব খান আগেই জানিয়েছেন, পরিবার নিয়ে যেন তার ভক্তরা হলে গিয়ে ছবিটি উপভোগ করেন। জনপ্রিয় এই নায়কের আহ্বানে সাড়া দিতে প্রস্তুত হয়ে আছেন তার ভক্তরা।

‘গলুই’ নিয়ে শাকিবের দেয়া ওইসব পোস্টে হাজার হাজার ইতিবাচক মন্তব্য চোখে পড়েছে। তারা বলছেন, গলুই এর জন্য মুখিয়ে আছেন। কেউ কেউ লিখছেন, যত দূরের হলে গলুই মুক্তি পাক না কেন তারা ঈদে শাকিব খানের এই ছবি মিস করবেন না।

এস এ হক অলিক পরিচালিত সরকারি অনুদান ও খোরশেদ আলম খসরুর যৌথ প্রযোজনায় নির্মিত গলুই ছবিতে শাকিব খান ও পূজা চেরি ছাড়াও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আজিজুল হাকিমআলী রাজঈদের ছবিখোরশেদ আলমগলুইপূজাপূজা চেরীলিড বিনোদনশাকিবশাকিব খানসমু চৌধুরীসিনেমাসুচরিতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীন যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

মে ৫, ২০২৬

১ যুগ পর আবার একসঙ্গে সালমান-কারিনা?

মে ৫, ২০২৬

ফলাফল লুট করা হয়েছে, আমি পদত্যাগ করব না: মমতা ব্যানার্জি

মে ৫, ২০২৬

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে ৮ নম্বরে বাংলাদেশ

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT