চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাহসী সিদ্ধান্ত নিয়ে ম্যাচ হারাতেও আক্ষেপ নেই রুটের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ন ১১, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

গ্যাবায় অ্যশেজের প্রথম টেস্টে ইংল্যাংন্ডকে কোনোরকম পাত্তাই দেয়নি অস্ট্রেলিয়া। ইংলিশদের হারাতে প্যাট কামিন্সের নতুন অস্ট্রেলিয়ার সময় লেগেছে মাত্র সাড়ে তিন দিন। তবুও ম্যাচশেষে ইংলিশ ক্যাপ্টেন জো রুটের মুখে আশার বাণী। জানিয়েছেন, আক্ষেপ নেই টস এবং খেলোয়াড় নির্বাচনে সাহসী সিদ্ধান্তের জন্য।

প্রথম টেস্টে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে এবারের অ্যশেজে ১-০ তে লিড নিয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ ইনিংসে ইলিশদের দেয়া ২০ রানের টার্গেট টপকাতে অজিদের লেগেছে মাত্র ৩১ বল। কিন্তু ম্যাচশেষে সংবাদ সম্মলনে ইংলিশ অধিনায়কের কণ্ঠে আত্মবিশ্বাসের সুর। টস এবং খেলোয়াড় নির্বাচনে তার সিদ্ধান্তকেই সঠিক বলে দাবি করেন তিনি।

‘পিচ শুরুর দিকে ব্যাটিংবান্ধব-ই ছিল, তাই শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্তটি সঠিক ছিল বলেই মনে করি আমি। মূলত ৪০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি। আর ওদের বোলাররা এই কন্ডিশনে যেভাবে বল করেছে তা অবশ্যই প্রশংসাযোগ্য।’

তিনি আরও বলেন, ‘আমি কামিন্সের সাথেও কথা বলেছি। ওরাও টস জিতে ব্যাটিং-ই করতো। তাই আমি এ ব্যাপারে একদমই উদ্বিগ্ন নই। আমরা যদি শুরুতে ব্যাট করে ২৫০ রান তুলতে পারতাম তাহলে হয়তো ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারতো।’

এছাড়া খেলোয়াড় নির্বাচন নিয়েও কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন রুট৷ সিরিজে ফিরতে হলে পুরো সিরিজ জুড়েই এমন অনেক সাহসী পদক্ষেপ নিতে হবে বলেও মনে করেন তিনি।

‘আমি একটি ভারসাম্যপূর্ণ দল বানানোর চেষ্টা করেছি। ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে রাখার জন্যই একজন বেশি স্পিনার খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

Reneta

মালান এবং জো রুটের বড় জুটিতে ব্রিসবেন টেস্টে বেশ ভালোভাবেই ফাইট ব্যাক করেছিল ইংল্যান্ড। ২ উইকেটে ২২০ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা ইংলিশদের ব্যাটিং লাইনআপ চতুর্থ দিনের প্রথম সেশনে তাসের ঘরের মতো ভাঙতে মোটেও সময় লাগল না। আর মাত্র ৭৭ রান যোগ করেই শেষ ৮ উইকেট হারিয়ে ২৯৭ রানেই গুটিয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস।

সফরকারীরা তাদের ইনিংস পরাজয় এড়াতে পারলেও মাত্র ১৯ রানের লিড পায়। লাঞ্চ বিরতির পর সেই রান টপকাতে অজিরা এক উইকেট হারালেও ৯ উইকেটের বড় জয়ের আনন্দে তারা মেতে ওঠে। এই জয়ের ফলে অ্যাশেজ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়া পূর্ণ ১২ পয়েন্ট অর্জন করে ফেলেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাশেজ সিরিজ-২০২১জো রুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT