বাংলাদেশ

সালিশ শেষে যুবককে পিটিয়ে, বিষ খাইয়ে হত্যা

সালিশ শেষে যুবককে পিটিয়ে, বিষ খাইয়ে হত্যা

কুমিল্লায় মেহেদী হাসান সবজু নামে এক যুবককে পিটিয়ে এবং বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর পরই তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমবার বিকেলে শহরের জজকোর্ট সংলগ্ন এলাকায় এক আইনজীবীর চেম্বারে সালিশ বৈঠক শেষে সবুজকে তার স্ত্রীর লোকজন হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের বাবা আবুল বারেক।

সবুজের বাবা জানিয়েছেন, তার ছেলের স্ত্রীর লোকজন সবুজকে রড দিয়ে পিটিয়ে ও বিষ খাইয়ে বাথরুমে ফেলে রাখে। পরে সবুজকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়:যুবক হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…