বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের সন্ধান পাওয়া নিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম বলেছেন বিষয়টি নিয়ে বিএনপি মিথ্যাচার করেছে।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার মুহূর্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মোহাম্মদ নাসিম বলেন, মিথ্যাচার করা বিএনপির অভ্যাস। সালাউদ্দিনের খোঁজ তারা (বিএনপি) আগে থেকেই জানতেন।







