চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাহর ব্যথায় রামোসের ‘নুনের ছিটা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ন ৩১, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

প্রায় তিন মাস আগে খলনায়কের মতো এক আঘাতে মোহামেদ সালাহর বিশ্বকাপটাই প্রায় শেষ করে দিতে বসেছিলেন সার্জিও রামোস। কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সেই রাতের পর বৃহস্পতিবার মোনাকোতে আবারও দেখা হল দুজনের। যে কাঁধে ব্যথা দিয়েছিলেন, সালাহর সেই কাঁধে আরেকবার ছুঁয়ে দিয়ে লিভারপুলের মিশরীয় তারকার মনের ব্যথা যেন বাড়িয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র ও বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে মোনাকোতে উপস্থিত ছিলেন সালাহ-রামোস। সামনের সারিতে সালাহর পাশে বসেছেন বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রতিদ্বন্দ্বী লুকা মদ্রিচ। আর পেছনের সারিতে ছিলেন রামোস ও রিয়াল মাদ্রিদ গোলরক্ষক কেইলর নাভাস।

এ বছর উয়েফা বর্ষসেরা ডিফেন্ডারের পুরস্কার জিতেছেন রামোস। সালাহর যে কাঁধে আঘাত দিয়েছিলেন, পুরস্কার নিয়ে আসার পথে সেই কাঁধই আরেকবার ছুঁয়ে দেন রিয়াল অধিনায়ক। সালাহ একবার কাঁধ ফিরিয়ে তাকালেও জবাবে কিছু বলেননি।

কিয়েভের ফাইনালে রামোসের করা ফাউলের কারণে প্রথমার্ধেই মাঠ ছাড়তে হয়েছিল সালাহকে। তার অনুপস্থিতিতে পরে রিয়ালের কাছে ৩-১ গোলে হেরে যায় সালাহর দল লিভারপুল। আর মোনাকোতে লুকা মদ্রিচের কাছে হেরে উয়েফা বর্ষসেরা খেলোয়াড় হওয়া হয়নি মিশর তারকার।

কিয়েভে যদি শিরোপা জিতত লিভারপুল, তাহলে মদ্রিচের জায়গায় সেরার নামটা হতে পারত সালাহর। কিন্তু রামোসের এক ভয়ঙ্কর ট্যাকলই সব ওলট-পালট করে দিয়েছে। তাই দ্বিতীয়বার যখন সালাহর কাঁধ ছুঁয়ে দিয়েছেন রিয়াল ডিফেন্ডার, তখন এ নিয়ে শুরু হয়েছে হাসি-ঠাট্টাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন, সালাহর ‘কাঁটা ঘায়ে আরেকবার নুনের ছিটা’ দিয়েছেন লস ব্লাঙ্কোস অধিনায়ক।

Jui  Banner Campaign
ট্যাগ: মোহামেদ সালাহলিড স্পোর্টসসার্জিও রামোস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেড় শতাধিক আসনে বিজয়ী হয়ে বিএনপির সরকার গঠন নিশ্চিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াত-এনসিপির যুদ্ধে সরোয়ার তুষারের হার, বিএনপি জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সিরাজগঞ্জ-২ আসনে জয়ী ইকবাল হাসান মাহমুদ টুকু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জয়ী মির্জা ফখরুল, কড়া বার্তা দিলেন কর্মীদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

রংপুরের দুর্গে জাতীয় পার্টির ভরাডুবি, জিএম কাদেরের শোচনীয় পরাজয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT