চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাউদ্দীন জাকী’র ‘ঘুড্ডি’ এখন ইমপ্রেসের আর্কাইভে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৯
বিনোদন
A A

সৈয়দ সালাউদ্দীন জাকী পরিচালিত ছবি ‘ঘুড্ডি’ মুক্তি পেয়েছিল ১৯৮০ সালের শেষের দিকে। নতুন প্রজন্মের অনেকেই তৎকালীন সাড়া জাগানো ‘ঘুড্ডি’ দেখতে চান, তাদের জন্য সুখবর। কারণ, ‘ঘুড্ডি’ এখন ইমপ্রেস টেলিফিল্মের আর্কাইভে পাওয়া যাচ্ছে। 

দেশ বরেণ্য চলচ্চিত্র নির্মাতা সালাউদ্দীন জাকী’র জন্মদিন ছিল (সোমবার) ২৬ আগস্ট। এদিন দুপুরে তার অমর সৃষ্টি ‘ঘুড্ডি’ ছবির ৪০ বছর উদযাপন করে চ্যানেল আই পরিবার।

এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে ইমপ্রেস টেলিফিল্মের আর্কাইভে ‘ঘুড্ডি’ ছবিটি যুক্ত করার সম্মতি স্মারক স্বাক্ষর করেন ‘ঘুড্ডি’র নির্মাতা সৈয়দ সালাউদ্দীন জাকী এবং ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

এ নিয়ে ইমপ্রেস টেলিফিল্ম ও ফরিদুর রেজা সাগরকে আবেগময় চিঠিও লিখেছেন সালাউদ্দীন জাকী। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের মহাব্যবস্থাপক আমিরুল ইসলাম, নজরুল সংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক, চলচ্চিত্র সাংবাদিক আব্দুর রহমান।

এ সময় সালাউদ্দিন জাকী তার ‘ঘুড্ডি’ ছবিটি ইমপ্রেসের আর্কাইভে যুক্ত করার জন্য ফরিদুর রেজা সাগরকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইমপ্রেসের মাধ্যমে ‘ঘুড্ডি’ আরও অনেক বছর টিকে থাকবে।

Reneta

ফরিদুর রেজা সাগর বলেন, ইমপ্রেসের বাতিঘরে (আর্কাইভ) আরও একটি অনন্য সৃষ্টি যুক্ত হলো। ঘুড্ডি’র মতো ছবিগুলো যাদের দেখার আগ্রহ আছে, তারা ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের পর্দায় দেখতে পাবেন। তিনি বলেন, ঘুড্ডি ছাড়াও তিতাস একটি নদীর নাম, পদ্মা নদীর মাঝি, শ্রাবণ মেঘের দিন, ময়না মতি ছবিগুলো ইমপ্রেসে সংরক্ষিত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মঘুড্ডিফরিদুর রেজা সাগরলিড বিনোদনসালাউদ্দিন জাকী
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে ফ্রান্সের উচিত স্পেনকে ‘ভয়’ পাওয়া

জুলাই ১১, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

জুলাই ১১, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

জুলাই ১১, ২০২৬

আকস্মিক বন্যা মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

জুলাই ১১, ২০২৬

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT