চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সালমান শাহ্’র মৃত্যুর খবর আমাকে এখনো যন্ত্রণা দেয়’

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
২:৩৩ পূর্বাহ্ণ ১৮, জুন ২০১৫
বিনোদন
A A

‘বাবা বলে ছেলে নাম করবে’, ‘একাত্তরের মা জননী’,‘এখন তো সময় ভালেবাসা’ ‘আমার স্বপ্নগুলো কেনো এমন স্বপ্ন হয়’ এমনসব গান দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন ৯০ দশকের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আগুন। অ্যালবামের চেয়ে তিনি প্লেব্যাক করেছেন বেশি। সেসময় তার বেশিরভাগ প্লেব্যাকে কণ্ঠ মেলাতেন প্রয়াত জনপ্রিয় নায়ক সালমান শাহ্। জনপ্রিয় শিল্পী আগুন সেসব কথাসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন চ্যালেন আই অনলাইনের সঙ্গে।

বর্তমানে কোন অ্যালবাম নিয়ে ব্যস্ততা?

আগুন: অ্যালবাম নিয়ে কাজ করা হচ্ছে না কারণ সকালে গানের অ্যালবাম বাজারে আসলে বিকেলে তা পাইরেসি হয়ে যায়। তাই অনলাইন নিয়ে চিন্তা ভাবনা করছি গান পাগল মানুষদের ফ্রি গান শোনাবো। আমার টাকার দরকার না্ই, শুধু চাই দেশের মানুষ দেশের গান শুনুক।

Banglabid

আপনি যখন সিনেমায় গান গাওয়া শুরু করেছিলেন তখন সালমান শাহ’র জন্য বেশি গাইতেন, এর বিশেষ কোনো কারণ আছে কি?

আগুন: আসলে সালমান শাহ, মৌসুমী ও আমি প্রায় একইসময়ে সিনেমায় কাজ করা শুরু করেছিলাম। সালমান শাহ্ আমার খুব ভালো বন্ধু ছিলো। কেনো জানি আমার কণ্ঠের সঙ্গে ওর সিনেমার অভিব্যক্তি একদম মিলে যেতো। সেজন্যই হয়তো। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো সালমান আর মৌসুমীকে সবাই চিনতো। কিন্তু আগুনকে কেউ ‍চিনতো না।

জীবনে কষ্টের কোনো স্মৃতি  আছে আপনার?

Reneta

আগুন : আমি মগবাজার ক্রস করছি খালাম্মা আপাকে ফোন দিলো। কিন্তু খালাম্মা আমার সঙ্গে মজা করে সেটা আমি জানি। সে আমাকে ফোনে বললো তোর জন্য একটা খারাপ খবর আছে, আমি বললাম কী? সে বললো, সালমান শাহ্ মারা গেছে। শুনে বললাম মজা নিয়ো না ওর সঙ্গে তো কালকেও কথা হয়েছে। তবে কথা সত্যি ছিলো।  ঢাকা মেডিকেলে গিয়ে দেখলাম সালমানের লাশ। (অশ্রু চোখে) এরপর আমি আর কিছু বলতে পারবো না।

প্রিয় সঙ্গীত শিল্পী কে?

আগুন:  প্রিয় সঙ্গীত শিল্পী  আমার মা, নিলুফার ইয়াসমিন।

ছোট পর্দায় ও বড় পর্দায় সমান তালে কাজ করছেন, অভিনয় আগে থেকেই জানা ছিলো?

আগুন: না, অভিনয় কখনো শিখিনি। বাবা খান আতাউর রহমান। তার রক্ত হয়তো শরীরে বইছে তাই অভিনয়টা করতে পারি।

ঈদের জন্য নতুন কিছু করেছেন কি?

আগুন: এবারের রোজার ঈদে ‘আমি বালি’ শিরোনামে একটি নাটকে অভিনয় করেছি। এতে আমার সঙ্গে মডেল ও অভিনেত্রী মৌ কাজ করেছে।

অভিনয় তো শিখেননি তবে কার অভিনয় আপনাকে মুগ্ধ করে?

আগুন: বাংলাদেশের সিনেমা ইন্ড্রাস্ট্রিতে রাজ্জাক চাচা, সালমান শাহ্ এবং জাফর ইকবাল এই তিন জন আমার মতে শক্তিশালী অভিনেতা। এই তিনজন ছাড়া আমি আর কাউকে দেখি না।

আগুন নাম হওয়ার পেছনের গল্পটা কি?

আগুন: আমি আসলে স্বাধীনতা যুদ্ধের সময় জন্মগ্রহণ করি। তখন শুধু চারদিকে আগুন। বাবা চেয়েছিলো আমার নাম রাখবে পাগল । এই নাম শোনার পর মা বলেছে তুমি যদি এই নাম রাখো তাহলে তোমার সঙ্গে আমি থাকবো না। বাবা তখন সরি বলে বললো কি নাম রাখবো চারিদিকে তো খালি আগুন জ্বলছে। মা বললো এর চেয়ে ভালো নাম হতে পারে না। এরপর যথারীতি আমার নাম হয়ে গেলো আগুন।

আগুনের বড় ছেলে মিছিল ও ছোট্ট মশাল এই নামের পেছনে হয়তো কোনো গল্প রয়েছে?

আগুন: বড় ছেলে মিছিলের যেদিন জন্ম সেইদিন রাস্তায় ভয়াবহ মিছিল। তাই ওর নাম রেখে দিলাম মিছিল। মিছিলের পর আমার ছোট ছেলের জন্ম। ভাবলাম মিছিলের পর কি হতে পারে মশাল। ওদের নাম শুনে হুমায়ুন ফরীদি চাচা আমাকে বলতেন পরের টার নাম রাখবি অবরোধ।

এ পর্যন্ত কত মেয়ের মন আগুনে পুড়িয়েছেন?

আগুন: গান করতে গিয়ে অনেক মেয়েই আগুনে পুড়েছে। কিন্তু আমার তো একটাই মন তাই একজনকেই দিয়েছি।

প্রেম করে বিয়ে করেছেন?

আগুন: হ্যা দীর্ঘ সময় নিয়ে প্রেম করেছি। আমি যখন সপ্তম শ্রেনীতে পড়ি তখন ও ক্লাস টু-এ পড়ে। মাঝখানে আট বছর আমার সঙ্গে কোনো যোগাযোগ ছিলো না। তখন ব্যান্ড আর গান নিয়ে হিরো হয়ে গিয়েছিলাম। এরপর হঠাৎ একদিন দেখি একই প্রোগ্রামে ওর নাচের আর গানের শো ছিলো। আমাকে দেখে জিজ্ঞেস করলো ভাইয়া আমাকে চিনতে পেরেছেন। কিন্তু আমি তখনো ওকে চিনতে পারিনি। এরপর আবার বললো ভাইয়া আমি। ভালো করে দেখে বললাম আরে তুই সেই পিচ্চি না। তারপর দুইমাস প্রেম করে বিয়ে পর্ব সেরে ফেললাম। সবার দোয়ায় অনেক ভালো কাটছে সংসার-জীবন। কিন্তু সংসারে আমি পাগল ও পুরোপুরি সুস্থ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারীর ছবিতে অাসছে ডলার

পরবর্তী

অভিষেকের অপেক্ষায় গোলাপি বল

পরবর্তী

অভিষেকের অপেক্ষায় গোলাপি বল

দেড় শতাধিক ট্রাকে টিসিবি’র পণ্য

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT