চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান শাহ’র ভক্তকে নিয়ে সিনেমার গল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ন ১৯, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

ঢাকাই চলচ্চিত্রের কালজয়ী অভিনেতা সালমান শাহকে পছন্দ করেন না, এমন বাঙালি খুঁজে পাওয়া দুস্কর! মৃত্যুর দুই যুগ পরেও দেশে তার ভক্ত সংখ্যার অভাব নেই! সময়ের চেয়ে এগিয়ে থাকা এই চিত্রতারকার এক অন্ধ ভক্তের গল্প নিয়ে এবার সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা সায়মন তারিক।

সালমান শাহ’র জন্মদিনে এমন খবরই দিলেন এই নির্মাতা। জানালেন, সালমান ভক্তের চরিত্রে অভিনয় করবেন আফফান মিতুল। তাকে ঘিরেই আবর্তিত হবে ছবির গল্প।

সালমান ভক্তকে নিয়ে নির্মিতব্য ছবির নাম ‘স্বপ্নের ফেরিওয়ালা’। এরইমধ্যে এফডিসিতে ছবিটির নাম নিবন্ধন হয়েছে বলে জানান নির্মাতা।

এরইমধ্যে সিনেমাটির চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন আফফান মিতুল। রনি ফিল্ম ইন্টারন্যাশনাল প্রযোজনায় আফ্ফান মিতুলের বিপরীতে দেখা যাবে নবাগতা শীতলকে। অক্টোবর থেকেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা। বর্তমানে চলছে সিনেমাটির গান রেকর্ডিংয়ের কাজ। থাকছে সালমান শাহ’কে ঘিরে একটি গান।

১৯৯৬ সালের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ‘স্বপ্নের ফেরিওয়ালা’। এতে আফফান মিতুল অভিনয় করবেন কলেজ ছাত্রের ভূমিকায়। যিনি সালমান শাহ’র অন্ধ ভক্ত। সালমান শাহ’র সব সিনেমা তিনি দেখেন পাগলের মতো। তার ভিউ কার্ড সংগ্রহ করেন। সালমান শাহ’র মতো হাঁটেন, কথা বলার চেষ্টা করেন। তার সম্পূর্ণ অস্তিত্ব জুড়ে সালমান শাহ! ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রিয় তারকাকে এক ঝলক দেখতে ঢাকায় আসেন সেই ভক্ত, ঘটনাক্রমে সেই দিনেই সালমান শাহ’র মৃত্যুর খবর পান! ঘটনা মোড় নেয় অন্যদিকে।

এই সিনেমায় এমন একটি চরিত্রের জন্যে গত বৃহস্পতিবার লুকসেট ফটোসেশনে অংশ নেন আফফান মিতুল। তিনি জানান, সিনেমার চরিত্রটির মতো বাস্তবেও আমি সালমান শাহ’র ভক্ত। এমন একটি চরিত্রে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত আমি। সেই সাথে আমার উপর বেড়ে গেলো অনেক দায়িত্ব। এই মুহূর্তে আমার ধ্যান-জ্ঞান-স্বপ্ন-সাধনা সবকিছুই এই চলচ্চিত্রটি ঘিরে, প্রথমবার আমি কোন চলচ্চিত্রে স্বনামে অভিনয় করছি। সবমিলিয়ে অসাধারণ অনুভূতি।

Jui  Banner Campaign
ট্যাগ: আফফান মিতুলভক্তলিড বিনোদনসায়মন তারিকসালমান শাহসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত ২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT