চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানকে হারানোর দুই যুগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৭ পূর্বাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ’কে হারানোর দুই যুগ রবিবার (৬ সেপ্টেম্বর)। ১৯৯৬ সালের এই দিনে রহস্যজনক মৃত্যু হয় এই ‘স্বপ্নের নায়ক’ এর। প্রিয় অভিনেতার মৃত্যুর ২৪ বছর পরেও তার জন্য চোখের জল ফেলেন অসংখ্য ভক্তকূল।

নব্বই দশকের অন্যতম নায়ক সালমান শাহ’র প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই অভিনেতা মাত্র চার বছরে ২৭টি চলচ্চিত্র অভিনয় করেন। এছাড়াও টেলিভিশনে তার অভিনীত গুটি কয়েক নাটক প্রচারিত হয়।

১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত মুক্তি’ পায়। একই সিনেমাতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়।

সালমান শাহ্‌ ১৯৭১ সালে সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। তিনি পরিবারের বড় ছেলে। সালমান শাহ ১২ আগস্ট ১৯৯২ বিয়ে করেন, এবং তার স্ত্রীর নাম সামিরা।

সালমানের মৃত্যুে বিষয়টি দীর্ঘদিন ধোঁয়াশার মধ্যে ছিলো। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছে, হত্যা নয় আত্মহত্যা করেছেন সালমান।

আত্মহত্যার কারণ হিসেবে পিবিআইয়ের রিপোর্টে বলা হয়, সালমান শাহ্ ও চিত্রনায়িকা শাবনূরের অতিরিক্ত অন্তরঙ্গতা, স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ, মাত্রাধিক আবেগ প্রবণতার কারণে একাধিকবার আত্মঘাতী হওয়ার বা আত্মহত্যার চেষ্টা, মায়ের প্রতি অসীম ভালোবাসা, জটিল সম্পর্কের বেড়াজালে পড়ে পুঞ্জিভূত অভিমানে রূপ নেওয়া এবং সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে অপূর্ণতা।

Reneta

তবে পিবিআইয়ের এমন রিপোর্ট প্রত্যাখ্যান করেন সালমানের মা নীলা চৌধুরী।

সালমানের মৃত্যুবার্ষিকীতে দেশে-বিদেশে ছড়িয়ে থাকা লাখো ভক্ত শ্রদ্ধা জানাচ্ছেন নানাভাবে, নানা আয়োজনে। সালমান শাহর মৃত্যুদিন উপলক্ষে রবিবার বিকেলে শিল্পী সমিতির আর্টিস্ট স্টাডি রুমে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রয়াণমৃত্যুদিনলিড বিনোদনসালমানসালমান শাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

এপ্রিল ২৭, ২০২৬

বাংলাদেশে এন্ডোমেট্রিওসিসের ঝুঁকি নির্ধারণে ভ্যালিডেশন ও ফলাফল প্রকাশ

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬

লিটনদের ১৮৩ রানের চ্যালেঞ্জ জানাল নিউজিল্যান্ড

এপ্রিল ২৭, ২০২৬

সব থেকে কম শো নিয়েও এই ছবির আয় ৩ কোটি!

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT