বিনোদন

সালমান কারিনার ‘সেলফি’ রসায়ন

সালমান কারিনার ‘সেলফি’ রসায়ন

সালমান আর কারিনার রসায়ন বরাবরই হিট। তাদের রসায়ন আরো একবার দেখা গেলো এক অসাধরণ সেলফিতে।

‘বাজরাঙ্গি ভাইজান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান ও কারিনা। শুটিংয়ের অবসরে তাই নিজেদের রসায়ন আরো একবার ক্যামেরা বন্দী করলেন সাল্লু ভাই ও বেবো।

কাশ্মীরে দীর্ঘদিন শুটিং শেষে বাজরাঙ্গি ভাইজানের টিম এখন মুম্বাইয়ে। সবকিছু ঠিক থাকলে আগামী রোজার ঈদে দাবাং খানের এই সিনেমাটি মুক্তি দেয়ার কথা রয়েছে।

তবে অনেক কাঠখড় পুড়িয়ে সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছেন সালমান খান। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন সালমান ও কারিনা কাপুর খান।

এর আগে ২০১১ সালে ‘বডিগার্ড’ সিনেমায় জুটিবদ্ধ হয়ে কাজ করেছিলেন সালমান ও কারিনা। তাদের রসায়নে মুগ্ধ হয়ে সে বছরের বক্স অফিস হিট সিনেমা ছিলো এটি।

বিষয়:কারিনা কাপুর বলিউড বাজরাঙ্গি ভাইজান সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…