বলিউডপ্রেমীদের এখন সবচেয়ে বড় অপেক্ষার বিষয় সালমানের বিয়ে। সেটা নিয়ে রটনাও অবশ্য কম রটছে না। নানান জনে নানান কথা ছড়াতে ব্যস্ত। কেউ কেউ তো রীতিমতো সালমানের বিয়ের সময়ও জানিয়ে দিচ্ছেন। রোমানিয়ার মডেল লুলিয়া ভান্তুরই নাকি পাত্রী।
এমন সব গুজবের হাত থেকে সালমানকে রক্ষা করতে সামনে এগিয়ে এলেন লুলিয়া ভান্তুরই। ইন্সটাগ্রামে সেই কথাই পরিষ্কার করে জানালেন লুলিয়া। খুব শিঘ্রই বিয়ের পোশাক পড়ার ইচ্ছে নেই বলেই ইন্সটাগ্রামে ঘোষণা দিলেন সালমানের প্রেমিকা।
অবশ্য এই কথা বলেছেন সালমান নিজেও। শুক্রবার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সালমান বলেন, বিয়ে করলে সেই খবর অবশ্যই তার ভক্ত ও অনুসারীদের জানাবেন তিনি। সাংবাদিকের প্রশ্নের জবাবে নিজের বিয়ের খবর টুইটার বা ফেসবুকেই ভক্তদের জানাবেন বলেও নিশ্চিত করেন তিনি।

সম্প্রতি বেশকিছু অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন লুলিয়া আর সালমান। তার উপর কয়েকদিন আগে সালমানের মায়ের সঙ্গে লুলিয়ার ক্যামেরাবন্দী হওয়াটা যেন আগুনে ঘিই ঢেলেছে। এরপর থেকেই গুজব আরো ছড়িয়েছিলো আগুনের মতোই।
উত্তেজনার সব আগুনেই এবার মনে হয় পানি ঢেলে দিলেন লুলিয়া।









