চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২১
বিনোদন
A A

জালিয়াতির অভিযোগে বলিউড অভিনেতা সালমান খান ও তার বোন আলভিরা অগ্নিহোত্রী খান সহ ৬ জনের বিরুদ্ধে সমন পাঠিয়েছে চণ্ডিগড় পুলিশ।

জানা গেছে, অরুণ গুপ্ত নামে এক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন।

অভিযুক্তরা সবাই সালমানের ‘বিং হিউম্যান ফাউন্ডেশন’-এর সঙ্গে যুক্ত। যাদের আগামী ১৩ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হতে পারে।

Banglabid

অরুণ গুপ্ত নামের ওই ব্যবসায়ী অভিযোগ তুলেছেন , তিনি ‘বিং হিউম্যান জুয়েলারি’ ব্র্যান্ডের জন্য সম্প্রতি তিন কোটি টাকা দিয়ে একটি এক্সক্লুসিভ শোরুম খোলেন। তাকে সব রকম সহায়তা করার আশ্বাস দেওয়া হয়েছিল সালমানের এই ব্র্যান্ডের পক্ষ থেকে। পাশাপাশি এই শোরুমে রাখার জন্য সামগ্রীও পাঠানোর কথা ছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও এখনও কোনো সামগ্রী পাঠানো হয়নি বিং হিউম্যানের পক্ষ থেকে।

অরুণ আরও অভিযোগ করেছেন, সালমান তার দোকানের প্রচারে আসবে বলেও আসেননি। অভিনেতার পরিবর্তে এসেছিলেন তার ভগ্নিপতি অভিনেতা আয়ুষ শর্মা।

পাশাপাশি, যে অফিসটি মালপত্র রাখার জন্য ব্যবহার করার কথা ছিল সেটি ২০২০ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বন্ধ করে রাখা হয়। প্রায় দেড় বছর সময় কেটে গেলো কোন সমাধান না পেয়ে শেষমেশ আইনের পথে এগিয়েছেন অরুণ।

Reneta

এ বিষয়ে চণ্ডিগড় থানার এসপি কেতন বনশাল ভারতীয় গণমাধ্যমকে জানান, অভিযুক্তদের ১৩ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কোনো অপরাধের ঘটনা ঘটে থাকলে ততক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জালিয়াতির অভিযোগসালমান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারায়ণগঞ্জে হতাহতের ঘটনায় শ্রম প্রতিমন্ত্রীর শোক

পরবর্তী

ফেরিতে যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপার বন্ধের নির্দেশনা

পরবর্তী

ফেরিতে যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপার বন্ধের নির্দেশনা

সিভিল সার্জন ছাড়া অন্য কাউকে গণমাধ্যমে কথা না বলার নির্দেশ

সর্বশেষ

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT