বিনোদন

সালমানের প্রিয় ব্রেসলেট এখন আহিলের কাছে

সালমানের প্রিয় ব্রেসলেট এখন আহিলের কাছে

বলিউড সুপারস্টার সালমান খানের মতো তার হাতের ব্রেসলেটটি তার ভক্তদের কাছে খুবই প্রিয়। নীলকান্তমণি পাথরের সালমানের ওই ব্রেসলেটটি বিশ্বব্যাপী ব্র্যান্ডে পরিণত হয়েছে। অার সেই ব্রেসলেটটি এখন ছোট্ট অালিহের কাছে।

খান পরিবারে বর্তমানে ছোট ও অন্যতম সদস্য অাহিল। আদরের ভাগনেকে সালমান তার প্রিয় ও লাকি জিনিসটি দিয়ে দিয়েছেন। আসলে যারা সালমানের ভক্ত তারা জানেন, ওই ব্রেসলেটটি তার কাছে কতটা পছন্দের। মূলত এই ব্রেসলেটটি তার বাবা সেলিম খান সালমানকে উপহার দিয়েছিলেন বহু বছর আগে।salman1
সেই থেকে বহু বছর এই ব্রেসলেটটি আগলে রেখেছিলেন তিনি। কিন্তু ভাগনের প্রতি ভালোবাসায় মগ্ন থাকা সাল্লু তার প্রিয় জিনিসটি দিয়েই দিলেন। অবশ্য ব্রেসলেটটি পেয়ে ছোট্ট আহিলও ব্যাপক আনন্দিত।

আর ছেলের সেই আনন্দ টুইটারে টুইট করলেন অর্পিতা। ছবিতে দেখা যায়,  রীতিমতো ব্রেসলেটটি মুখে দিয়ে নাড়াচাড়া করছে, মনে হচ্ছে মজার কিছু জিনিস খাচ্ছেন আহিল। salman2এরআগে আহিল তার মামার শুটিং সেটেও হাজির হয়েছিলেন। মামা সঙ্গে তার খুনসুটিও বি-টাউনসহ খান পরিবারের সবাই দেখেছেন।

বিষয়:আহিল বলিউড সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…