ব্যস্ত সালমান খান একেবারেই বেড়ানোর সময় পান না। তবে এবার নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরে বের হচ্ছেন। সাথে থাকবেন জ্যাকলিন ফার্নান্দেজও। সালমান তার এই সফরের নাম দিয়েছেন ‘দ্য বাং ট্যুর। সফরে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় কয়েকটি কনসার্টে অংশ নেবেন তারা।
জানা গেছে বলিউডের আরও অনেক তারকাই যাচ্ছেন এই কনসার্টে— বিপাশা বসু, সোনাক্ষী সিনহা, প্রভু দেবা, ডেইজি শাহ, বাদশাসহ অনেকেই। তবে জ্যাকলিন থাকছেন বিশেষ অতিথি হিসেবে। কনসার্টের অন্যতম আকর্ষণ হিসেবে তার একটি পারফরমেন্সও থাকছেন। সালমানের সঙ্গে স্টেজে উঠবেন জ্যাকলিন। সালমানই নাকি তাকে অনুরোধ করেছেন তার ‘দ্য বাং ট্যুর’–এর সঙ্গী হওয়ার জন্য। কনসার্টটি অনুষ্ঠিত হবে এপ্রিল এবং মে মাসে। মেলবোর্ন, সিডনি, অকল্যান্ডসহ আরও কয়েকটি স্থানে হবে কনসার্টটি।
সালমানের ‘কিক টু’ ছবিতে অভিনয় করেন জ্যাকলিন। ইয়াহু নিউজ।











