চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের জামিন নিতে আদালতে দুই বোন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

গেল বৃহস্পতিবার কৃষ্ণসার হত্যা মামলার রায় ঘোষণার সময় যোধপুর আদালতে ভাই সালমানের জন্য উপস্থিত ছিলেন তার দুই বোন অর্পিতা ও আলভিরা খান। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণেই কান্নায় ভেঙে পড়েছিলেন তারা। শনিবার সালমানের জামিন নিতে আইনজীবীদের সাথে সকাল থেকেই আদালতে উপস্থিত রয়েছেন অর্পিতা ও আলভিরা। ভাইকে মুক্ত করতেই দুদিন ধরে এদিক সেদিক ছুটছেন দুই বোন!

কুড়ি বছর আগের কৃষ্ণসার হত্যা মামলার রায়ে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত বলিউড সুপারস্টার সালমান খান। বৃহস্পতিবার তার রায় হওয়ার পর এরই মধ্যে দুই রাত কাটিয়েছেন যোধপুর কেন্দ্রীয় কারাগারে। এদিকে তার জামিনের জন্য শনিবার সকালে আদালতে হাজির হয়েছেন তার আইনজীবীরা। যদিও শুক্রবারেই আত্মপক্ষ সমর্থন করে সব তথ্য উপাত্ত নিয়ে আদালতে জামিন আবেদন করেন সালমানের আইনজীবীরা। তবে আদালত শুক্রবার জামিন শুনানি স্থগিত করে শনিবার সকাল পর্যন্ত। আজ শনিবার সকাল সাড়ে দশটা থেকে যোধপুর আদালতে ৫১ পৃষ্ঠার জামিন আবেদন পড়ে শোনান সালমানের আইনজীবী।

এরপর ঘন্টাব্যাপী সরকারি পক্ষের আইনজীবী ও বাদীপক্ষের আইনজীবীদের মধ্যে যুক্তি, পাল্টা যুক্তিও চলে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সবকিছু খুব তীক্ষ্ণভাবে পরখ করছেন বিচারত রবীন্দ্র কুমার জোশি। তবে যুক্তি তর্কের পর দুপুর ২টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেছেন বিচারক। দুপুর ২টার পর জানা যাবে, সালমানের জামিন হচ্ছে কিনা!

এদিকে সকাল থেকে আদালতে উপস্থিত রয়েছেন সালমানের দুই বোন আলভিরা ও অর্পিতা। জামিন আবেদন শোনানির সময়েও উপস্থিত ছিলেন তারা। এসময় বিমর্ষ অবস্থায় দেখা গেছে তাদের। আপাতত তাদের চাওয়া একটাই, যে করেই হোক ভাই সালমানকে মুক্ত দেখতে চান।

ট্যাগ: অর্পিতাআদালতআলভিরা খানকৃষ্ণসারযোধপুরসালমান খান
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

বর্ণিল রঙে রঙিন বর্ষবরণ প্রস্তুতি

পরবর্তী

হেঁটেই লিফটে উঠেছেন খালেদা জিয়া

পরবর্তী

হেঁটেই লিফটে উঠেছেন খালেদা জিয়া

ভারোত্তোলনে ব্যক্তিগত রেকর্ড গড়ে ষষ্ঠ মাবিয়া

সর্বশেষ

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে অনন্য ও মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাসপেন্সে ভরপুর যে সিনেমায় এক হলেন অক্ষয়-সাইফ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT