চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের চমকে মুগ্ধ শাহরুখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ণ ২৩, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

২২ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান খানের ‘ভারত’ সিনেমার ট্রেলার। ট্রেলারটি দেখেছেন শাহরুখও। ট্রেলার দেখে মুগ্ধ হয়ে টুইটারে টুইট করেছেন তিনি।

টুইটারে ট্রেলারটি শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘কেয়া বাত হ্যায়। বহত খুব!’। সালমান খান রিটুইট করে লিখেছেন, ‘থ্যাঙ্ক ইউ শাহরুখ। পিকচার আভি বাকি হ্যায়।’

২৪এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল ‘ভারত’এর ট্রেলার। কিন্তু তার ২দিন আগেই আজ ছবিটির ট্রেলার প্রকাশ করেছেন এর পরিচালক। ৩মিনিট ১২সেকেন্ডের প্রকাশ পাওয়া এই ট্রেলারটির একদম শুরুতেই শোনা যায় সালমানের কণ্ঠে কিছু কথা। সেই সাথে পুরো ট্রেলার জুড়ে সালমানের নানা লুক ইতোমধ্যেই দর্শকদের মুগ্ধ করেছে।

গত সপ্তাহেই ‘ভারত’-এ সালমান খানের পাঁচটি লুক নিয়ে একটি মোশন পোস্টার প্রকাশ করেছিল এর প্রযোজনা প্রতিষ্ঠান। সেখানে সালমান খানের লুকের সঙ্গে সঙ্গে বিভিন্ন সালের কথা উল্লেখ করা হয়েছিল। সেই সালগুলো হলো ১৯৬৪, ১৯৭০, ১৯৮৫, ১৯৯০ এবং ২০১০।

ট্রেলারটিতে ১৯৬৪ সালে সালমানকে দেখা গেছে একদম তরুণ চেহারায়। যেখানে সার্কাসের দলে মোটরবাইক দিয়ে খেলা দেখানো একজনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এরপর মাটির নিচে কয়লা খনির একজন কর্মীর চরিত্রে সালমানকে দেখা গেছে ১৯৭০ সালে। ১৯৮৫ সালে সালমানকে অভিনয় করতে দেখা গেছে ভারতীয় বিমান বাহিনীর সেনার চরিত্রে। তারপর ১৯৯০ সালে প্রৌঢ় ও ২০১০ সালে বৃদ্ধের চরিত্রে দেখা গেছে তাকে।

আর এই বিভিন্ন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে একজন মানুষের যাত্রা যেমন দেখানো হবে তেমনি একটি জাতির এগিয়ে যাবার গল্পও উঠে আসবে ছবিতে। এতে সালমানের মতো বিভিন্ন লুকে দেখা যাবে ক্যাটরিনা কাইফকেও। এছাড়াও ছবিটিতে আরো থাকছেন দিশা পাটানি, তাবু, জ্যাকি শ্রফ, সুনীল গ্রোভার, নোরা ফাতেহি সহ আরো অনেকেই। আলী আব্বাস জাফর পরিচালিত এই ছবিটি ভারত ও ভারতের বাইরে মুক্তি পাবে আগামী ৫ জুন ঈদ উপলক্ষ্যে ।

Thank You Shahrukh – picture abhi baaki hai… https://t.co/Q0Yc4SpmLq

— Salman Khan (@BeingSalmanKhan) April 22, 2019

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রেলারভারতসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT