চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের কারাদণ্ড হলে সরাসরি ক্ষতি ৫০০ কোটি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

এই মুহূর্তে বলিউডে খানদের জয়জয়কার। আমির, শাহরুখ আর সালমানের উপর ভর করেই চলছে গোটা সিনেমা ইন্ডাস্ট্রি। তাদের ছবি মানেই লগ্নিকারদের চোখ বুজে পয়সা ইনভেস্ট! আর প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের হুমড়ি খেয়ে পরাও খানদের ছবির জন্যই। কারণ তাদের নামের উপরেই সুপার হিট হয়ে যায় সেখানকার বেশির ভাগ ছবি! আর তিন খানের মধ্যে সালমান খান এখন রয়েছেন মহা সংকটে!

কারণ ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং করতে গিয়ে সালমানসহ আরো কয়েকজন দুটি কৃষ্ণসার হরিণ গুলি করে মারেন। বিপন্ন এই প্রাণী মারা ভারতে নিষিদ্ধ। বন্য প্রাণী সংরক্ষণ আইনের ৯(৫১) ধারায় বিচারক সালমানকে অপরাধী ঘোষণা করেন। বিশ বছর আগে বিরল প্রজাতির দুটি কৃষ্ণসার হরিণ হত্যার দায়ে সালমানকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে ভারতের যোধপুর আদালত। এতদিন এ বিষয়ে মুখ না খুললেও বৃহস্পতিবার আদালতে সালমান খান হরিণ শিকারের জন্য ক্ষমা চান। ধারণা করা হচ্ছে, সালমানকে এখন থেকে জেল যাপনই ভোগ করতে হবে!

আর বলিউডের এই ব্যস্ততম নায়কের জেল বাসের প্রসঙ্গ আসতেই বলিউড পড়তে যাচ্ছে অনিশ্চয়তায়। বিশেষ করে প্রযোজক মহলে সালমানের এমন সাজা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। অনেকেই মনে করছেন, সালমান জেলে গেলে ক্ষতি হবে গোটা বলিউডের। কেননা, এরইমধ্যে প্রযোজকরা তার নামে অন্তত ৫০০ কোটি রূপি লগ্নি করেছেন তার আসন্ন সিনেমাগুলোতে। এরমধ্যে তিনটি ছবি বিগ বাজেটের।

এরমধ্যে সম্প্রতি দুবাইয়ে শেষ করেছেন ১০০ কোটি রুপির বাজেটে নির্মিতব্য ছবি ‘রেস ৩’। যা মুক্তি পাওয়ার কথা আগামি ঈদে। সালমান জেলে থাকলে ডাবিং এবং ছবির প্রচারণায়ও ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন অনেকে। এছাড়াও আলি আব্বাস জাফরের পরিচালনায় বিগ বাজেটের আরেক ছবি ‘ভারত’-এ অভিনয়ে চূড়ান্ত হয়েছিলেন সালমান। প্রায় দুইশো কোটি রুপি ব্যয়ে নির্মিতব্য এই ছবিটি নিয়ে অনিশ্চয়তায় ছবির প্রযোজক।

রেস৩ ও ভারত ছাড়াও সম্প্রতি ঘোষিত হয়েছিলো বিগ বাজেটের আরো দুই ছবির নাম। একটি ‘কিক’ এবং অন্যটি ‘দাবাঙ্গ’-এর সিক্যুয়াল। শুটিং শুরু না হলেও এই দুটি সিনেমার মুক্তির তারিখও ঘোষণা করেছিলেন নির্মাতারা। তবে সালমান জেলে থাকলে এগুলো আর আলোর মুখ দেখবে কিনা তাও নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা!

এদিকে যোধপুর আদালত ৫ বছরের সাজা ঘোষণা করেছেন সালমানের। সেই সঙ্গে তাকে জরিমানা করেছেন ১০ হাজার রুপি। শোনা যাচ্ছে, যোধপুর কেন্দ্রীয় কারাগারেই রাখা হবে তাকে।

ট্যাগ: কিকভারতযোধপুরলিড বিনোদনসালমান খান
শেয়ারTweetPin5
পূর্ববর্তী

মডেল মসজিদে কী সুবিধা থাকবে?

পরবর্তী

৫ স্বাস্থ্য সমস্যায় ‌উপকারী কলা

পরবর্তী

৫ স্বাস্থ্য সমস্যায় ‌উপকারী কলা

কী ছিলো জার্মানির সেই গবেষণা প্রতিবেদনে?

সর্বশেষ

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT