চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানকে দেখেই স্টাইল ও প্রেম শেখেন রাজীব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৫
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বলিউড সুপারস্টার সালমান খানের পঞ্চাশতম জন্মদিনে তার সম্পর্কে নিজের মনের কথা প্রকাশ করলেন গীতিকার রাজীব আহমেদ। ফেসবুকে সালমান খানকে নিয়ে একটি পোষ্ট দেন রাজীব। 

সেখানে নিজের ছোটবেলার কথাও টেনে আনেন এই গীতিকার। লিখেন, ছেলেবেলায় বন্ধুরা যখন সুপারম্যান/ স্পাইডারম্যান এর মতো সুপার হিরোর ভক্ত, তখন আমার সুপার হিরো সালমান খান। যা আজ অব্দি রয়েছে। সালমান খান-রেবতী অভিনীত ‘লাভ’ ছবি দেখে আমি প্রেম বুঝতে শুরু করি। ‘ম্যায়নে পেয়ার কিয়া’ দেখে বুঝতে পারি একজন পুরুষের স্টাইল কেমন হওয়া উচিত। ভীরগতি ছবিতে তার প্রথম প্রদর্শিত সিক্সপ্যাক দেখে আমার বিস্ময়ের সীমা ছিল না। এবং পর থেকেই ধীরে ধীরে গোটা ভারতবর্ষে স্বাস্থ্য সচেতন হয়ে ওঠে পুরুষ। 

সালমান খানের এই একনিষ্ট ভক্তের টিভিদর্শনের তালিকায় প্রতিদিন একটি করে সালমানের ছবি থাকতো বলেও জানা যায়।

ফেসবুকে তিনি লিখেছেন, একটা সময় ছিল আমি প্রতিদিন একটি হলেও সালমান খানের ছবি দেখতাম। আমার কষ্টের দিন কিংবা আনন্দের দিন, সব দিনেই এই রিয়েল এন্টারটেইনারের ছবি দেখি। আগে সালমান খানের ব্যক্তি জীবন সম্পর্কে জানতে হতো পত্রিকার মাধ্যমে। আর পত্রিকা তার বিক্রির জন্য কেবল সালমানের রগরগে প্রেমকাহিনী ছাপাতো। এখন সময় বদলেছে , যারা বলিউডের খবর রাখেন তারা সবাই কম বেশী জানেন সালমান বলিউডের হার্ট। যিনি দুই হাতে শুধু দিতে ভালবাসেন। নিজের জন্য এখনো বান্দ্রার সেই পুরোনো ফ্ল্যাট আর মায়ের হাতের বিরিয়ানীই যথেষ্ট। কোনো ধরনের নিরাপত্তা ছাড়ায় সাইকেল বা বাইকে ঘুরে বেড়ান পথে পথে। শুনেছি কোনো প্রয়োজনে তার কাছ পর্যন্ত পৌঁছতে পারলে নাকি কেউ খালি হাতে ফেরেন না। আজ সালমান খানের ৫০তম জন্মদিন। দোয়া করি আল্লাহ যেন তাকে সব সময় সুস্থ সুন্দর রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT