চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমাদের সাফল্যের কারণ তাহলে এই?

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৮:৪৯ অপরাহ্ন ১০, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

নারী ক্রিকেট ঘিরে দীর্ঘদিনের অভিযোগ, খেলোয়াড় নির্বাচন ও মাঠের সিদ্ধান্তে কোচ-অধিনায়কের চাওয়ার প্রতিফলন কম ঘটে। এবারের এশিয়া কাপে সেটি ঘটেনি। নতুন কোচ ও অধিনায়ক যেভাবে চেয়েছেন, সেভাবেই খেলেছে দল। যারা মাঠে প্রত্যক্ষভাবে কাজ করেন তাদের শতভাগ স্বাধীনতা দেয়াতেই এসেছে স্বপ্নের শিরোপা- এমনটি মনে করছেন ইমতিয়াজ হোসেন পিলু। যিনি রুমানা, সালমা, জাহানারা, ফাহিমা ও আয়শাকে জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত করা কোচ।

খুলনার এই কোচ কাজ করেন কেবল নারী ক্রিকেটারদের নিয়েই। শত প্রতিকূলতার মাঝেও বিভিন্ন সময়ে তার হাতে গড়ে উঠেছে ১৩ ক্রিকেটার। যারা বিভিন্ন সময়ে খেলেছে জাতীয় দলে। এশিয়া কাপের ফাইনালের একাদশেই ছিল তার পাঁচ শিষ্য।

ভারতের বিপক্ষে ফাইনালে নামার আগে কুয়ালালামপুর থেকে গুরুকে ফোন করে পরামর্শ নেন অধিনায়ক সালমা। কথা বলেই ইমতিয়াজ হোসেন বুঝতে পারেন রোববারও জয় তুলে এশিয়া কাপ মিশন সফল করবে টিম টাইগ্রেস।

‘সকালে হোটেল থেকে মাঠে যাওয়ার সময় সালমা ফোন করেছিল। ওরা যে কিছু করতে যাচ্ছে সেটা বুঝেছিলাম তখনই। ওরা খুব স্বাধীনভাবে খেলছে। কোচ ও অধিনায়ক যেভাবে চেয়েছে সেভাবেই পেরেছে। এটাই সাফল্যের মূল কারণ। মাঠে যারা সবসময় কাজ করে, তারা যদি সিদ্ধান্ত না নিতে পারে বা বাইরের কেউ সিদ্ধান্ত দিতে চায় তখন সবকিছু কঠিন হয়ে যায়। আমি এমনটাই আশা করেছিলাম, যেন কোচ-অধিনায়কের বাইরে কেউ না থাকে।’

‘ফাইনালে বোলিং ও ফিল্ডিংয়ে দারুণ করেছে মেয়েরা। সালমা বোলিংয়ে যখন যাকে ব্যবহার করেছে সাফল্য এসেছে। সবসময়ই বলে এসেছি সালমা-জাহানারা-রুমানারা খুব ভালো ক্রিকেটার। সালমা একসময় বিশ্বসেরা অলরাউন্ডার ছিল। তারপর দুই-তিন বছর তেমন ম্যাচ খেলারই সুযোগ পায়নি। এখন পাচ্ছে এবং তারা দেখাচ্ছে।’ -যোগ করেন ইমতিয়াজ হোসেন।

ইমতিয়াজ হোসেন পিলু

ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসায় ইমতিয়াজ হোসেন ২০০৬ সাল থেকে ব্যক্তি উদ্যোগে করে যাচ্ছেন নারী ক্রিকেটার তুলে আনা ও গড়ে তোলার কাজ। খুলনা বিভাগীয় নারী দলের কোচ তিনি। পকেটের টাকা খরচ করেই বল-ব্যাট-প্যাড-হেলমেট কিনে সাহায্য করেন ক্রিকেটারদের। নারী ক্রিকেটার তুলে আনার প্রতিষ্ঠান যেন তিনি! এক যুগ নিরলসভাবে খেলোয়াড় তৈরির কাজ করে বুঝেছেন, নারী ক্রিকেটে এমন সাফল্য পেতে আরও অনেক ক্রিকেটার তুলে আনা জরুরী। জেলা লিগ চালু করারও তাগিদ দিলেন।

Reneta

‘সবার আগে মেয়েদের জেলা লিগ চালু করতে হবে। আরও অনেক ক্রিকেটার তুলে আনতে হবে। প্রশিক্ষণ দিতে হবে। রুমানা-সালমারা এ দেশে নারী ক্রিকেট শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে যাচ্ছে। পাইপলাইনে কিন্তু ক্রিকেটার নেই। যারা ভবিষ্যতে তাদের বিকল্প হবে।’

ইমতিয়াজ হোসেনের পরিচর্যায় প্রতি বছরই নারী দলে জায়গা করে নেন কোনো না কোনো ক্রিকেটার। বাংলাদেশের স্মরণীয় পারফরম্যান্সের পেছনে জাতীয় দলের কোচদের যেমন অবদান, তারও অবদান কম নয়। তবে সাফল্যের পুরো কৃতিত্ব খেলোয়াড়দেরই দিচ্ছেন নিবেদিতপ্রাণ এ কোচ।

‘আমি প্লেয়ার বানাইনি, ওরাই হয়েছে। আমার কেবল গাইডলাইন ছিল। এটা ওদের পরিশ্রমের ফল। ওদের কারোরই আর্থিক অবস্থা ভালো ছিল না। আসলে চেষ্টা, সাধনা থাকলে অনেককিছুই করা যায়। মেয়েরা তাই করেছে। মেয়েরা দেখিয়েছে কতটা ভালো খেলতে জানে। এখন দরকার বোর্ডের পক্ষ থেকে ওদের জন্য সহযোগিতা বাড়ানো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমেন্স এশিয়া কাপচ্যাম্পিয়ন বাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির জোড়া গোলে টেবিলে বড় লাফ মিয়ামির

এপ্রিল ১৯, ২০২৬

আন্তর্জাতিক বিনিয়োগ ও ডিজিটাল অর্থব্যবস্থা বিষয়ক সম্মেলন শুরু

এপ্রিল ১৯, ২০২৬

মিশারীর ৬ উইকেট, স্কুল ক্রিকেটে গনি মডেল হাই স্কুলের দাপুটে জয়

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালীতে গুলি! কাছাকাছি মার্কিন রণতরী

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT