অনলাইন ডেস্ক: ডি-এইট ভুক্ত দেশের সারের উন্নয়ন নিয়ে সভা হয়েছে বাংলাদেশে। চতুর্থ সভায় অংশ নেন বাংলাদেশ, তুর্কি, ইরান ও মালয়েশিয়ার প্রতিনিধিরা।
ডি-এইট সদস্য দেশের মধ্যে সার উৎপাদন ও ভারসাম্য রক্ষা করা, বাণিজ্য সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানো, অগ্রাধিকার ভিত্তিতে একসঙ্গে কাজ করা এবং প্রয়োজনে কিভাবে তহবিল গঠন করা যায় সেসব বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়।
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান কামরুল আশরাফ খান পটন এমপি। ডি-৮ এর পঞ্চম সভা হবে তুর্কিতে।







