চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সার্ফিং নিয়ে দেশের প্রথম ছবি, পোস্টারে নারী মুক্তির ইঙ্গিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ন ১৭, মে ২০১৯
বিনোদন
A A

বাংলাদেশে এই প্রথম সার্ফিং নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র, লগ্নি করেছে স্টার সিনেপ্লেক্স। ছবির ইংরেজি নাম ‘ডেয়ার টু সার্ফ’। তানিম রহমান অংশুর পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন শরিফুল রাজ ও মডেল সুনেরা। এ ছবির একটি পোস্টার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয়েছে শুক্রবার। যা নিয়ে আগ্রহী দেখা গেছে চলচ্চিত্রপ্রেমীদের।

তবে এটি অফিশিয়াল পোস্টার নয় বলে জানিয়েছেন নির্মাতা অংশু। চ্যানেল আই অনলাইনকে নির্মাতা বলেন, পোস্টারটি শুধুমাত্র আন্তর্জাতিক উৎসবের জন্য বানানো হয়েছে। দেশে মুক্তির আগে বিশ্বের বড় বড় চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শিত হবে। ওইসব উৎসব মাথায় রেখে এই পোস্টার প্রকাশ হয়েছে। এটা ‘সার্ফ’ ছবির ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে।

নির্মাতা অংশু বললেন, এই পোস্টারে নারী মুক্তির পক্ষে ইঙ্গিত দেয়া হয়েছে।

অফিশিয়াল পোস্টার, লুক প্রকাশ হবে রোজার ঈদের পর। জানালেন নির্মাতা অংশু। আরো জানান, রোজার ঈদের পর বড় অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নামটিও ঘোষণা দেওয়া হবে। বাংলাদেশের জন্য পোস্টার, টিজার তৈরি করা হচ্ছে। ছবি মুক্তি পেতে পারে চলতি বছরের আগস্ট অথবা সেপ্টেম্বর মাস নাগাদ।

আন্তর্জাতিক উৎসবের জন্য যে পোস্টার প্রকাশ হয়েছে সেখান দেখা যাচ্ছে, সাগর পাড়ে একটি মেয়ে খালি পায়ে বালিতে হেঁটে এগিয়ে আসছেন। তার হাতে সার্ফ। মেয়েটির পরনে লাল বেনারসি শাড়ি। পুরোপুরি বিয়ের সাজে সেজেছেন। তার চোখে মুখে কি যেন আকাঙ্ক্ষা!

Reneta

পোস্টারে যে মেয়েটিকে দেখা যাচ্ছে তিনি সুনেরা বিনতে কামাল। মডেলিং-এ পরিচিত মুখ। বিলবোর্ড, ক্যাটওয়াক, র‍্যাম্প মডেল হিসেবে দেশের বড় বড় ফ্যাশন হাউজে কাজ করেছেন তিনি। প্রথমবার চলচ্চিত্রে কাজ করলেন সুনেরা।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, শুটিং শেষ। ছবিটা করতে জীবনে সবচেয়ে বেশি কষ্ট করেছি। অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজটি শেষ করেছি।

কক্সবাজারের একজন স্থানীয় মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সুনেরা। বললেন, তার কথা বলা, চালচলন থেকে শুরু করে সবকিছু আমাকে রপ্ত করতে হয়েছে। বাস্তব একজন মানুষের চরিত্রে কাজ করেছি। সেই মানুষটা নিজের মধ্যে ধারণ করতে সময় লেগেছে।

সুনেরা বলেন, একজন নারী সার্ফারের জীবন থেকে উৎসাহিত হয়ে এ ছবির গল্প। যেখানে দেখা যায়, আমাদের দেশে সার্ফিং শিখতে মেয়েটাকে কেউ উৎসাহ দেয় না। একজন মেয়ে আছে কক্সবাজার যার সার্ফিং জার্নিটা ফুটে উঠবে ছবিতে। অনেক রিস্ক নিয়ে কাজ করেছি। এমনও হয়েছে একটু ওদিক হলে মরে যেতাম। আমি নিজেও ছবিটার জন্য অপেক্ষা করছি!

‘ডেয়ার টু সার্ফ’ হচ্ছে দেশের প্রথম সার্ফিং গল্প নিয়ে সিনেমা। ছবিটির চিত্রনাট্য লিখেছেন দেবের বুনোহাঁস, পিংক ছবির চিত্রনাট্যকার কলকাতার শ্যামল সেনগুপ্ত। সুনেরার সঙ্গে অভিনয় করেছেন রাজ, সাঈদ বাবু প্রমুখ।

রাজ বলেন, মূল গল্পটা সার্ফিং নিয়ে। আমার লাইফ ক্যারেকটার। এরমধ্যে পাঁচ-ছয়টি চরিত্র দাঁড়ানোর পর আমার চরিত্র দাঁড়িয়েছে। নারী সার্ফার নাসিমা এগুলোর মধ্যেই একটি। নাসিমার জীবনের কিছু অংশ এখানে থাকবে। সেটা করছে সুনেরা।

তিনি বলেন, ছবির চিত্রনাট্য পড়ে মনে হয়েছে আমার পক্ষে এটা করা সম্ভব। গল্পটা খুব অ্যামাজিং। আমার চরিত্র জেনে মনে হয়েছে এটা আমার করা উচিত। নইলে তো কাজই করতাম না। প্রায় তিন বছর মন মতো ছবির জন্য বসে ছিলাম। হয়তো আরও সময় বসেই থাকতাম।। তিনমাস ধরে কক্সবাজারে সমুদ্রে সার্ফিং ট্রেনিং করেছি। শেষ করে ঢাকায় আসি। গ্রুমিং করেছি।

Jui  Banner Campaign
ট্যাগ: তানিম রহমান অংশুলিড বিনোদনশরিফুল রাজসুনেরাস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির পরিবারের জন্য উপহার পাঠালেন নেইমার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৭

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শীতের তীব্রতা কমে বাড়ছে তাপমাত্রা

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ নির্বাচন ও গণভোটে টানা ৪ দিনের ছুটি শুরু

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT