চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সার্থক জনম তোমার হে শিল্পী সুনিপুণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ন ০৭, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

বাংলাদেশের অভিনয় জগতে অনন্য একটি নাম আবুল হায়াত। ষাটের দশক থেকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। শনিবার (৭ সেপ্টেম্বর) এই অভিনেতা পা রাখলেন ৭৬ বছরে!

১৯৪৪ সালের ৭ সেপ্টেম্বর মুর্শিদাবাদে জন্ম গ্রহন করেন আবুল হায়াত। অভিনয়ের সকল মাধ্যমে তার বিচরণ। থিয়েটার, টিভি নাটক ও চলচ্চিত্রে সমানভাবে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নাট্যনির্দেশক হিসেবেও খ্যাতি আছে তাঁর।

তুখোড় এই অভিনেতার ৭৫ বছর পূর্তিতে দেশের নানা অঙ্গনের ১০০ জন বিশিষ্ট ব্যক্তির লেখা নিয়ে সম্প্রতি প্রকাশ হয়েছে ‘সার্থক জনম তোমার হে শিল্পী সুনিপুণ’ শীর্ষক একটি গ্রন্থ। জিয়াউল হাসান কিসলুর সম্পাদনায় এটি প্রকাশ করেছে প্রিয় বাংলা প্রকাশন।

বইটিতে যারা আবুল হায়াতকে নিয়ে লিখেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সৈয়দ হাসান ইমাম, আতাউর রহমান, আলী যাকের, আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা, সুলতানা কামাল, আবুল হায়াতের বন্ধু কবি-স্থপতি রবিউল হুসাইন, বিপাশা হায়াত, তৌকীর আহমেদ, শাহেদ শরীফ খান, অপূর্ব, সজল, তিশাসহ অনেকে।

কিংবদন্তি নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ‘অরুণোদয়ের অগ্নিস্বাক্ষী’-তে অভিনয়ের মধ্য দিয়ে প্রথমবার চলচ্চিত্রে নাম লেখান আবুল হায়াত। এরপর বেশকিছু প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এরমধ্যে কেয়ামত থেকে কেয়ামত, আগুনের পরশমণি, জয়যাত্রা এবং অজ্ঞাতনামা উল্লেখযোগ্য।

২০০৮ সালে তৌকীর আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। ২০১৫ সালে তিনি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত হন।

Jui  Banner Campaign
ট্যাগ: আবুল হায়াতআসাদুজ্জামান নূরলিড বিনোদনশিল্পীসুবর্ণা মুস্তাফাসুলতানা কামাল
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT